শিরোনাম
◈ বিশ্বের ১১৪ দেশের স্কুলে মোবাইল নিষিদ্ধ, বাংলাদেশে কী হবে? ◈ মালয়েশিয়ার হালাল মেলায় বড় সাফল্য, ২০ লাখ ডলারের অর্ডার পেল বাংলাদেশি প্রতিষ্ঠান ◈ কয়লাভিত্তিক প্রকল্পে চীনের ‘না’, ঝুলে আছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট ◈ মুক্তিপণ থেকে প্রতিশোধ, নানামুখী কারণে বাড়ছে অপহরণ ◈ অনিশ্চিত অজিত দোভালের ঢাকা সফর ◈ বাংলাদেশের পাটপণ্যে নতুন শুল্ক বসাল ভারত, বাড়ল রপ্তানি চ্যালেঞ্জ! ◈ বিদেশে বাংলাদেশি মিশনে এমপিদের সফর-সভা নিয়ে নতুন নির্দেশনা ◈ ইথানলের উৎপাদন বাড়লেও নেই চাহিদা, ৭০০ কোটি লিটার উদ্বৃত্ত নিয়ে বিপাকে ভারত ◈ শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা! ◈ বার বার বিমান বাংলাদেশে স্বর্ণের চালান ও কর্মীসহ আটক: ‘স্বর্ণের খনি’ হয়ে উঠছে উড়োজাহাজ?

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০১৯, ১০:১৫ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০১৯, ১০:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহবাগে নুসরাত হত্যায় শোক স্বাক্ষর কর্মসূচি পালন করছে মুক্তিযোদ্ধার সন্তানরা

নিউজ ডেস্ক: গায়ে আগুন ধরিয়ে ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির নির্মম মৃত্যুতে শোক স্বাক্ষর কর্মসূচি পালন করছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি। রোববার (১৪ এপ্রিল) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি শুরু হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক বইতে রাফি হত্যার প্রতিবাদে মন্তব্য করছেন, তাদের দাবি জানাচ্ছেন।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা বলেন, আজ (রোববার) শুরু করলাম। স্বাক্ষর কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত চলবে। এরপর আমরা জেলা পর্যায়ে এ কর্মসূচি পালন করব। মূলত মানুষকে এ ধরনের ঘটনার বিষয়ে সতর্ক করতে আমাদের এ কর্মসূচি।

নুসরাতের মতো আর কারো এমন নির্মম হত্যা মানুষ চায় না। আর নুসরাতের হত্যার সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাওয়ার দাবিই উঠে এসেছে শোক স্বাক্ষর খাতার পাতায় পাতায়।
মোহাম্মদ বারী নামে একজন খাতায় লিখেছেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্তি চাই। কন্যা সাহসিকা নুসরাত, আমাদের প্রণতি তোমাকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোবায়ের আলম লিখেছেন, আসামির ফাঁসি চাই আর ওর লাশও আগুনে পোড়ানো হোক জনসম্মুখে।

ইয়াসমিন সুলতানা ইলা লিখেছেন, নারী নির্যাতন থেকে মুক্তি না পেলে দেশের উন্নতি হবে কীভাবে?

  • সর্বশেষ