শিরোনাম
◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর ◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায় ◈ বঙ্গভবনে সপরিবারে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ ঢাকা থেকে চট্টগ্রাম, ট্যুরিস্ট ভিসার আড়ালে বাংলাদেশে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা ◈ দ্বিতীয় টে‌স্টে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে জিত‌তে না পার‌লে আত্মসম্মানের ব্যাপার ছিল: প‌্যাট কা‌মিন্স ◈ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ ◈ ‘আমার ৯ বিয়ের তথ্য মিথ্যা, কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই’: ইসলামী আন্দোলন নেতা মিছবাহর চ্যালেঞ্জ

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০১৯, ১১:২৮ দুপুর
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৯, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘আইএনএস কোরা’ বাংলাদেশে

ইসমাঈল হুসাইন ইমু : বাংলাদেশে তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘আইএনএস কোরা’ শনিবার সকালে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছলে নৌবাহিনীর ঐতিহ্যবাহী প্রথা অনুযায়ী সু-স্বজ্জিত বাদক দল বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে জাহাজটিকে স্বাগত জানায়।

বাংলাদেশে অবস্থানকালে সফররত জাহাজ ‘আইএনএস কোরা’ এর অধিনায়ক কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল এবং কমান্ডার বিএন ফ্লিট এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া, সফরের অংশ হিসেবে জাহাজের কর্মকর্তা ও নাবিকরা চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক পর্যটন এলাকা পরিদর্শন করবেন।

ভারতীয় নৌবাহিনী জাহাজের এই শুভেচ্ছা সফরের মাধ্যমে বাংলাদেশ ও ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা, ক্যাডেট ও নাবিকদের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। শুভেচ্ছা সফর শেষে জাহাজটি আগামী ১৫ এপ্রিল বাংলাদেশ ত্যাগ করবে।

  • সর্বশেষ