শিরোনাম
◈ ৬ মাসের মূল্যায়নে বাড়তে পারে মন্ত্রিসভার আকার, বদলাতে পারে দায়িত্ব ◈ এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি, বহাল থাকছে অনলাইন আবেদন ◈ খাদ্যবান্ধব কর্মসূচি শুরু, ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল পাবেন ৫৫ লাখ কার্ডধারী ◈ 'দেশটা আমাদের সবার', পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ইংল্যান্ডের দ্বিতীয় স্ত‌রের দ‌লের বিরু‌দ্ধে প্রীতি ম্যাচ বাতিল করলো বার্সেলোনা ◈ নিরাপদ ও নিয়মিত অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষায় আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ ◈ একসঙ্গে পুলিশ টিমকে চা বা বিশ্রামে যাওয়ার বিষয়ে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ইদানীং প্রধানমন্ত্রীকে নিয়েও কটূক্তি, দেশের মান সম্মান ক্ষুণ্ন হচ্ছে: কর্নেল (অব.) অলি ◈ সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ ◈ দেশের সব ডিসির জন্য যে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০১৯, ০৮:২১ সকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৯, ০৮:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশুদের মাঝে বঙ্গবন্ধুর `অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ করেছে যুবলীগ

আবুল বাশার নুরু : পাঁচ হাজার শিশু-কিশোরের হাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’তুলে দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। ‘বঙ্গবন্ধুকে জানো, শিশু কর্নারে বই পড়’ স্লোগান নিয়ে শিশু কর্নারের উদ্বোধন করেছেন যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।

শুক্রবার বিকেলে রাজধানীর কাকরাইলে যুবলীগের গবেষণা সেল ‘যুব জাগরণ কেন্দ্রে’ এই কর্মসূচির উদ্বোধন করেন। প্রতি শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিশুরা লাইব্রেরিতে এসে বই পড়তে পারবে। এছাড়া এখানে এলেই বিনামূল্যে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটিও পাবে তারা। এছাড়াও শিশুদের জন্য বিভিন্ন রকমের লজেন্স, বিস্কুট, আইসক্রিমের ব্যবস্থা রাখা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। বিকেল ৪টায় বই বিতরণ কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও দুইটা থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে অভিভাবকদের সঙ্গে শিক্ষার্থীরা এসে উপস্থিত হতে শুরু করে। যুবলীগের নেতাকর্মীরা তাদের স্বাগত জানান এবং শিশুদের মাঝে কেক, আইসক্রিম, চকলেট বিতরণ করেন। আর অভিভাবকদের জন্যও ছিল চা-কফি ও বিকেলের নাস্তার ব্যবস্থা।

উদ্বোধনী বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, যুবলীগ যুব সমাজের মেধা-মনন, বিকাশে এবং যুবজাগরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাজনীতিতে যে গবেষণা চিন্তা-চেতনা করা যায়, যুবলীগই তার পথ প্রদর্শক। আমরা তারুণ্যের বিকাশের জন্য কাজ করছি।

সভাপতির বক্তব্যে ইসমাইল চৌধুরী সম্রাট বলেন, ঘরে ঘরে দেশপ্রেমিক নতুন প্রজন্ম গড়ে উঠুক। তাই শৈশব থেকেই দিতে হবে দেশপ্রেমের পাঠ। শিশুদের শোনাতেই হবে বিজয়ের কথা, আমাদের গৌরব গাঁথা, ওরা যার গর্বিত অংশীদার, ওরা যার ধারক, বাহক ও উত্তরাধিকার। সে কারণেই প্রতি শুক্রবার কাকরাইলের যুবজাগরণ কেন্দ্রে শিশু কর্নার খোলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়