শিরোনাম
◈ ঢাকাসহ ১৩ সিটিতে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ পর্যটক ভিসায় এসে অপরাধের সাম্রাজ্য, বিদেশিদের নতুন হটজোন বাংলাদেশ ◈ কম ট্যারিফে রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ, একনেকে অনুমোদনের অপেক্ষায় ◈ জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ◈ রেমিট্যান্সের প্রবাহে ডলারের বাজারে স্বস্তি, দুই বছরে রিজার্ভ বেড়েছে ১১.৫৮ বিলিয়ন ডলার ◈ বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে কাজ করবে সরকার ◈ মাউশির বিশেষ বিজ্ঞপ্তি এমপিও শিক্ষকদের বদলি আবেদন নিয়ে ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সভা-সমাবেশ করলেই কঠোর ব্যবস্থা: রিজভী ◈ সাময়িক জরুরি ব্যয়ে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ সার সরবরাহ ও অনিয়ম তদারকিতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০১৯, ০৬:৩৭ সকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৯, ০৬:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম জয়ের লক্ষে রাতে মাঠে নামবে কোহলির ব্যাঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক: চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ছয় ম্যাচ খেলে এখনো জয় শূন্য তারকা বহুল দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। টুনামেন্টে টিকে থাকতে আজ রাতে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে জয় ছাড়া বিকল্প কোনো পথ নাই কোহলি বাহিনীদের। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মোহালিতে মাঠে নামবে দুই দল।

আইপিএলে ম্যাচ জয়ে ব্যাঙ্গালুরু শূন্য থাকলেও এক ম্যাচ বেশি খেলে চারটিতে জয় পেয়ে ৮ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে রবিচন্দ্রন অশ্বিনের দল।

দিনের প্রথম ম্যাচ মুম্বাইয়ের ওয়াংখোড় মাঠে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস। বাংলাদেশ সময় বিকাল সাড়ে চারটায় ম্যাচটি শুরু হবে। ছয় ম্যাচ খেলে চারটিতে জয়ে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রোহিত শর্মার দল। গত ম্যাচে ইনজুরির জন্য খেলেননি মুম্বাইয়ের এই অধিনায়ক। তবে রাতের ম্যাচে তিনি মাঠে নামতে পারেন। অন্যদিকে ছয় ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে রাজস্থান। তালিকায় তাদের অবস্থান সপ্তম স্থানে।

  • সর্বশেষ