শিরোনাম
◈ তিন মাসে ব্যাংকে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ◈ কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ সেপ্টেম্বরের ১৩ দিনেই রেমিট্যান্স এলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা ◈ ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬ ◈ ‘বিদেশে এক টাকাও খুঁজে পেলে রাজনীতি ছেড়ে দেবো’: আসিফ মাহমুদ ◈ হিমালয়ের বরফ দ্রুত গলছে, ঝুঁকিতে ভারতের অর্থনীতি! ◈ ওমানে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা ◈ হাসিনার ইস্যু ও প্রধানমন্ত্রীর সফর স্থগিত, তবু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চায় ভারত : এনডিটিভির প্রতিবেদন ◈ গ্রিসে ৭৭ জন অভিবাসী নিয়ে নৌকা ডুবি ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় বড় পরিকল্পনা: ১৫০ কূপ খনন, বাড়ছে এলএনজি সক্ষমতা

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০১৯, ০৩:৪৬ রাত
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৯, ০৩:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রায় রাতেই সিএমএইচে চলে যান এরশাদ

নিউজ ডেস্ক : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা এইচ এম এরশাদ প্রায় রাতেই ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চলে যান। কখনো শরীর বেশি দুর্বল মনে হলে স্যালাইন নিতে যান। কখনো রক্তস্বল্পতা দেখা দিলে হাসপাতালে গিয়ে রক্ত নেন। তবে দুর্বলতা ও রক্তস্বল্পতার চেয়েও ইদানিং তিনি প্রায় রাতেই সিএমএইচে চলে যান এক ধরনের আতঙ্ক থেকে। ইত্তেফাক অনলাইন

সার্বক্ষণিক এরশাদের সঙ্গে থাকা একজন ব্যক্তিগত স্টাফ বলেন, মাঝে মধ্যে এমন ঘটছে যে, গভীর রাতে স্যার ঘুম থেকে উঠে তাকে সিএমএইচে নিয়ে যেতে বলেন। কেন জানি উনি হঠাৎ মনে করেন তিনি আর বাঁচবেন না, এমন আতঙ্ক থেকে সিএমএইচে চলে যান। এই আতঙ্কই এখন সবচেয়ে বড় সমস্যা। সর্বশেষ গত মঙ্গলবার রাতেও এই ঘটনা ঘটেছে, ভয় পেয়ে তিনি সিএমএইচে গেছেন।

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের কয়েকদিন আগে জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গাও সাংবাদিকদের বলেছিলেন, এরশাদ সাহেব বাসায় একা থাকতে ভয় পান, এজন্য তিনি সিএমএইচে ভর্তি।

জাপা চেয়ারম্যানের ব্যক্তিগত একাধিক স্টাফের সঙ্গে কথা বলে জানা গেছে, এরশাদ একা উঠে দাঁড়াতে পারেন না, একা হাঁটাচলাও করতে পারেন না। এমনকি একা বাথরুমেও যেতে পারছেন না। প্রায় সব কাজেই তাকে অন্যের সাহায্য নিতে হচ্ছে।

  • সর্বশেষ