শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০১৯, ১২:০১ দুপুর
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৯, ১২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে মেছো বাঘ আটক

হারুন-অর-রশীদ : ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের চাঁনপুর গ্রামের স্থানীয় জনতা একটি মেছো বাঘ আটক করেছে। মেছো বাঘটি স্থানীয় উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাগাট ইউনিয়নের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান খাঁন জানান, বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার চাঁনপুর এলাকায় জনতার ধাওয়া খেয়ে মেছো বাঘটিকে গাছে উঠে যায়। এ সময় তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা মনোয়ার জানান, খবর পেয়ে উপজেলা বনবিভাগ, ফায়ার সার্ভিস এবং থানা পুলিশ ওই এলাকায় গিয়ে জনতার সহযোগিতায় মেছো বাঘটিকে উদ্ধার করে উপজেলায় নিয়ে আসা হয়। মেছো বাঘটি ফরিদপুর বনবিভাগে হস্তান্তর করা হবে।

বন বিভাগের উপজেলা বন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, মেছো বাঘটি মধুখালী উপজেলা ফায়ার সার্ভিস ও থানার সহযোগিতায় ইউএনও স্যার উদ্ধার করে একটি খাচায় সংরক্ষণ করা হয়েছে। এটি ফরিদপুর জেলায় রাখা হবে এবং পরে খুলনা অঞ্চলিক কর্মকর্তার দপ্তরে সংরক্ষণের জন্য পাঠিয়ে দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়