শিরোনাম
◈ বাংলা কিউআরে দৈনিক লেনদেনে বড় লাফ ◈ ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি ◈ হাদি হত্যাকাণ্ড: পরিকল্পনা থেকে দেশত্যাগ, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর ◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায় ◈ বঙ্গভবনে সপরিবারে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০১৯, ০৮:০৩ সকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০১৯, ০৮:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে ভুট্টাবাহী ট্রাকে মাদকের চালান, আটক ২

মাসুদ আলম : রাজধানীর আব্দুল্লাপুর এলাকায় অভিযান চালিয়ে ভুট্টাবাহী একটি ট্রাক থেকে ১ হাজার ৬৩ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে র‌্যাব-১। তারা হলো- চালক ইব্রাহীম ওরফে বাবু (৩০) ও রশিদুল ইসলাম। তাদের বাড়ি গ্রামের বাড়ি দিনাজপুরে।

মঙ্গলবার সকালে আব্দুল্লাপুর নিউ ফাল্গুনি রেস্তোরেন্টের সামনে থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো.কামরুজ্জামান জানান, র্যা ব জানতে পারে দিনাজপুর থেকে মাদকের একটি বড় চালান ঢাকায় আসছে। এমন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাপুর নিউ ফাল্গুনি রেস্তোরেন্টের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ট্রাকটি তল্লাশি করে ট্রাকের কেবিনে সিটের নিচে রাখা ১ হাজার ৬৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এছাড়াও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটি ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে ইব্রাহীম ও রশিদুল ইসলাম উভয়ে ট্রাক চালক। তারা দীর্ঘ দিন ধরে ট্রাকে পণ্য পরিবহনের আড়ালে মাদক ব্যবসা করে আসছে। তারা দিনাজপুরের বিরামপুর হতে মাদকদ্রব্যের চালান নিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে মাদক কারবারিদের কাছে পাইকারী মূল্যে বিক্রয় করে থাকে। তাদের দেওয়া তথ্যমতে এই দলের অন্যান্য সদস্যদের আটকের চেষ্টা চলছে।

  • সর্বশেষ