শিরোনাম
◈ রিয়ালের জয়রথ থামিয়ে বের্নাবেউয়ে আলাভেসের ইতিহাস ◈ বি‌শ্বের যেখা‌নেই ইরানের বিরুদ্ধে আগ্রাসনের উৎস তৈ‌রি হোক, পাল্টা জবাব দেওয়া হ‌বে ◈ মেসির সম্মতি, রোনাল্ডোর অপেক্ষায় তেভেজের বিদায়ী ম্যাচ! ২০ ডিসেম্বর কি একই দলে দেখা যাবে দুই মহাতারকাকে? ◈ ৭৩ কোটি টাকার দেনা, আই লিগ থেকে সরে দাঁড়াল কলকাতা মহমেডান ◈ ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওপর দিয়ে গাড়ি, নিচ দিয়ে চলবে ট্রেন! ◈ আ.লীগের ৪৮ ঘণ্টার লকডাউনের প্রথম দিন, গোপালগঞ্জে সড়কে ব্যারিকেড ও যান চলাচল বন্ধ ◈ সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামের স্ত্রীসহ আটক ৩ ◈ ২৭ মাসে আওয়ামী লীগকর্মীদের হামলায় নিহত ৫৩ ◈ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়া ◈ প্রতিবেশী দেশগুলোতে এলপিজিতে ভর্তুকি, বাংলাদেশে ভোগান্তি কেন?

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০১৯, ০৪:৪৮ সকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০১৯, ০৪:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে টাইগারদের খেলা দেখার অপেক্ষায় ইংলিশ সমর্থকরা

নিজস্ব প্রতিবদেক : ইংল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ কার্ডিফে খেলবে টাইগাররা। ২০১১ ও ২০১৫ সালের বিশ্বকাপে বাংলাদেশের সাতে পেরে উঠতে পারেনি ইংলিশরা। আর তাই এবার নিজেদের ঘরের মাঠে ম্যাচটি দেখতে আগ্রহ কম নয় ইংল্যান্ড সমর্থকদের।

কার্ডিফে অনুষ্ঠিত ম্যাচটি দেখতে মুখিয়ে আছে ইংলিশ দর্শকরা। এমনটাই মন্তব্য কাউন্ডি ক্লাব গ্ল্যান মরগনের প্রদান নির্বাহী হিউ মরিস। তিনি বলেন, ‘আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে এখানে খেলবে ইংল্যান্ড, যেটা আমাদের জন্য অনেক বড় একটি ম্যাচ।’

এছাড়া ক্রিকেটের নতুন পরাশক্তি হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করছে আফগানরা। তাদের পারফর্মেন্স দেখার জন্যেও ইংলিশদের আগ্রহের জুড়ি নেই। এ সম্পর্কে মরিস জানান, ‘ওয়েলসে অন্যান্য দলের খেলার জন্যও আমরা রোমাঞ্চিত। যেমন আফগানিস্তান, যারা ওয়েলসে তাদের নিজস্ব ব্র্যান্ডের ক্রিকেট নিয়ে আসছে প্রথমবারের মতো। দারুণ একটি গ্রীষ্ম অপেক্ষা করছে। তাই আপনারা টিকিট নিশ্চিত করবেন এবং খেলাটি দেখার সুযোগ হারাবেন না আশা করি।’

  • সর্বশেষ