শিরোনাম
◈ বাংলাদেশিদের জন্য ভিসা আরও সহজ করবে কানাডা ◈ রমজান সামনে রেখে খেজুর, আপেল ও কমলার আমদানি শুল্ক কমাল এনবিআর ◈ জিয়াউল আহসানকে বলতে শোনা গেছে, ‘আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গুম করলাম, এখন এমন করলে হবে’ ◈ তারেক রহমানের রাজনৈতিক সংলাপে বসতে রাজি জামায়াত, চায় ১১ দলীয় ঐক্যের অংশগ্রহণ ◈ ৩০০ ফুট সড়কে গাড়ি ভাঙচুরের ঘটনা ডাকাতি নয়, আসলে কী ঘটেছিল ভিডিও নিয়ে ডিএমপির ব্যাখ্যা ◈ ডিম, কফি খাইয়ে আওয়ামী লীগ নেতাকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন (ভিডিও) ◈ দীর্ঘ ২৪ বছর পর প্যারোলে মুক্তি, পরিবারের কাছে ফিরলেন বাদল ফরাজী ও আফজাল ◈ ১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদের ◈ সৌদি আরবের সর্বোচ্চ ভবন পিআইএফ টাওয়ারে আবারও হামলা ◈ রোহিঙ্গা গণহত্যার স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০১৯, ০৮:৫০ সকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০১৯, ০৮:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘অ্যাকর্ড’ নিয়ে মামলা চলছে তাই কোন মন্তব্য নয়, বললেন বিজিএমই’র সিদ্দিকুর রহমান

মঈন মোশাররফ : তৈরি পোশাক কারখানার নিরাপত্তা ও কর্মপরিবেশ নিয়ে কাজ করা ইউরোপীয় ক্রেতাদের জোট ‘অ্যাকর্ড’। স্মার্ট জিন্স’ নামে চট্টগ্রামের একটি পোশাক কারখানার মামলার পর হাইকোর্ট ৬ মাসের সময় দিয়ে গত বছরের ৩০ নভেম্বরের মধ্যে অ্যাকর্ডকে বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন।

তবে এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অ্যাকর্ড-এর পক্ষ থেকে আপিল করা হয়। ১৫ এপ্রিল আদালত হয়তো আদেশ দেবেন।

এ প্রসঙ্গে বাংলাদেশের তৈরি পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমই’র সিদ্দিকুর রহমান বুধবার ডয়চে ভেলেকে বলেন, অ্যাকর্ড নিয়ে আদালতে মামলা চলছে তাই কোনো মন্তব্য করা ঠিক হবে না। আদালতই সিদ্ধান্ত দেবেন তারা থাকবে, কি থাকবে না । তবে ৫ বছরে তারা ভালো কাজ করেছে। তাদের আরো কাজ বাকি রয়েছে। এখন আমাদের পোশাক কারখানার মালিকরাই মামলা করেছেন।

  • সর্বশেষ