শিরোনাম
◈ মদিনায় ইউরেনিয়ামের বিশাল ভাণ্ডার, জোরালো হচ্ছে সৌদির পারমাণবিক পরিকল্পনা ◈ ‘ওয়ান কার্ড’ হতে পারে প্রযুক্তিনির্ভর জনসেবার একক সমাধান ◈ নতুন সরকারের দায়িত্ব নেওয়ার ২১০ দিন পর প্রথম সচিব সভা, থাকছে যেসব বিষয় ◈ প্রেম-রোমান্সের আড়ালে ভয়ংকর ফাঁদ, টার্গেট বিত্তশালীরা ◈ জাতিসংঘের নতুন বিশ্ব মানচিত্রে কেন আপত্তি ভারত-জাপান-ইউক্রেনের ◈ তিন মাসে ব্যাংকে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ◈ কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ সেপ্টেম্বরের ১৩ দিনেই রেমিট্যান্স এলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা ◈ ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬ ◈ ‘বিদেশে এক টাকাও খুঁজে পেলে রাজনীতি ছেড়ে দেবো’: আসিফ মাহমুদ

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০১৯, ০৫:১০ সকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০১৯, ০৫:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরপারে পাড়ি জমালেন স্বর্ণজয়ী শ্যুটার জনি

স্পোর্টস ডেস্ক: যুক্তরাষ্ট্র প্রবাসী সাউথ এশিয়ান গেমসের (এসএ) শুটিংয়ে স্বর্ণপদক জয়ী এক সময়ের খ্যাতিমান শ্যুটার নাসিরউদ্দিন জনি আর নেই। পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন না ফেরার দেশে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলায়হে রাজিউন)। সোমবার সকালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন চট্টগ্রামের এই ক্রীড়াবিদ। তার বয়স হয়েছিল ৫২ বছর।

শ্যুটিং ক্যারিয়ার শেষে ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রে স্বস্ত্রীক পাড়ি জমান তিনি। জনির সহধর্মিনী দেশের আরেক শ্যুটার সাবরিনা রহমান সাগর। প্রায় ২০ বছর ধরে এই দম্পতি দেশটিতে বসবাস করছেন। মাঝেমধ্যে নাড়ীর টানে ফিরে আসেন দেশে। ক্যারিয়ারজুড়ে অনেক সাফল্য নাসিরউদ্দিন জনির ঝুলিতে। ১৯৯৩ সালে ঢাকায় ও ১৯৯৫ সালে মাদ্রাজের এস গেমসে (তখন নাম ছিল সাফ গেমসে) স্বর্ণ জিতেছিলেন এই খ্যাতিমান শ্যুটার। তাছাড়া এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসেও লাল-সবুজদের প্রতিনিধিত্ব করেছেন তিনি।

  • সর্বশেষ