শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০১৯, ০২:২১ রাত
আপডেট : ০৯ এপ্রিল, ২০১৯, ০২:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫০০ টাকা ছিনতাই ঘটনায় ১০ বছরের জেল দুই বন্ধুর

রাশিদ রিয়াজ : ২০১৭ সালে ভারতের হরিয়ানার মানেসারের একটি কারখানার কর্মীর কাছ থেকে ৫০০ টাকা জোর জবরদস্তি ছিনিয়ে নিয়েছিল দুই বন্ধু। ৫০০ টাকার সঙ্গে ভোটার কার্ডটিও ছিনিয়ে নিয়েছিল ওই দুই অভিযুক্ত। লাঠি দিয়ে মারধরও করে তারা। এখন আদালতের রায়ে
১০ বছর কারাবাসের সঙ্গে ২৫০০০ টাকা জরিমানাও দিতে হবে তাদের।

২৩ জুলাই ২০১৭। মানেসারের কারখানা থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন বাস কুশলা কলোনির বাসিন্দা রাকেশ সিং। অনুপ এবং কুলদ্বীপ বাসগাঁও চকের কাছাকাছি আটকায় রাকেশকে। আর তার থেকে ছিনিয়ে নেয় ৫০০ টাকা এবং ভোটার কার্ড। দুই বন্ধু মিলে রাকেশকে লাঠি দিয়ে মারধরও করে। কিছু দিন আগেই ছিনতাই রুখতে কড়া আইন নিয়ে এসেছে হরিয়ানা সরকার। ছিনতাই করলেই অভিযুক্তকে জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা হবে। টাইমস অব ইন্ডিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়