শিরোনাম
◈ রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন, জানুয়ারিতে শুরু করার পরিকল্পনা ◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার ◈ জ্বালানি আসছে, ভালভ পরীক্ষায় সাফল্য—উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ◈ ৪৯ সেকেন্ড আগে গোল, পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমস হ‌কির ফাইনালে ভারত 

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০১৯, ১২:৩৪ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০১৯, ১২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছয় ঘণ্টার গণ-অনশন বিএনপির

শিমুল মাহমুদ : খালেদা জিয়ার মুক্তির দাবিতে ছয় ঘণ্টার গণ-অনশন বিএনপির। রোববার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গণ-অনশন করবে দলের নেতাকর্মীরা।

বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানান, গণ-অনশন কর্মসূচির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুমতি দিয়েছে। পূর্বনির্ধারিত সময়েই গণ-অনশন কর্মসূচী পালন করা হবে।

এর আগে গত মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের চেয়ারপারসনের রোগমুক্তির জন্য এক দোয়া মাহফিলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা করেন।

  • সর্বশেষ