শিরোনাম
◈ এক বৈঠকেই ১১ অধ্যাদেশ অনুমোদন: আইন, শিক্ষা ও অর্থনীতিতে বড় সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের ◈ তাদের প্রটোকল দরকার হলে তিন ডাবল করে দেন: তারেক রহমান (ভিডিও) ◈ নির্বাচন সামনে রেখে মোতায়েন সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শনে সেনাপ্রধান ◈ সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের গ্রিনল্যান্ড দখ‌লের প‌রিকল্পনার প্রতিবা‌দে বিশ্বকাপ ফুটবল বয়কটের ডাক জার্মানির! ◈ বিশ্বকাপ জয়ের দাবিদার দল নয় বাংলা‌দেশ, না খেললে ক্রিকেটের ক্ষতি হবে না : অতুল ওয়াসান ◈ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ (ভিডিও) ◈ ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, এবার দিল্লিকে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮তম বিশেষ বিসিএস: ৩২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ ◈ ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৫, ১০:২২ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শচীনকন্যা সারার সঙ্গে চোখাচোখি ভারত অধিনায়কের! আবার শুরু প্রেমের জল্পনা

স্পোর্টস ডেস্ক : আবার আলোচনায় শুভমন গিল ও সারা টেন্ডুলকর। লন্ডনে যুবরাজ সিংহ আয়োজিত একটা নৈশভোজে গিয়েছিলেন তাঁরা। সেখানেই দেখা হয় দু’জনের। তার পরেই শুরু জল্পনা। সেই অনুষ্ঠানের নানা মুহূর্তের ছবি ও ভিডিয়ো ভাইরাল সমাজমাধ্যমে। -- আনন্দবাজার

গত ৮ জুলাই নিজের সংস্থার জন্য অর্থ সংগ্রহ করতে লন্ডনে একটা নৈশভোজের আয়োজন করেছিলেন যুবরাজ। ভারতীয় দল ছাড়াও সেখানে হাজির ছিলেন শচীন টেন্ডুলকর, বিরাট কোহলি, কেভিন পিটারসেন, ক্রিস গেইল, রবি শাস্ত্রীর মতো তারকা। শচীনের সঙ্গে তাঁর স্ত্রী অঞ্জলি ও কন্যা সারাও ছিলেন।

একটা ভিডিয়োয় দেখা যাচ্ছে, চেয়ারে বসে রয়েছেন সারা। তাঁর সামনে দিয়ে যাচ্ছেন শুভমন। হঠাৎ হাসিমুখে আড়চোখে সারার দিকে তাকান তিনি। শচীন-কন্যা তখন তাঁর দিকে তাকান কি না তা বোঝা যায়নি। আর একটা ভিডিয়োতে দেখা যাচ্ছে, শুভমনের পিছন দিকে বসে সারা। তিনি শুভমনের দিকে তাকিয়ে।

তবে সবচেয়ে বেশি যে ভিডিয়ো ভাইরাল হয়েছে তা শুভমনকে নিয়ে সতীর্থদের মশকরার। সেখানে দেখা যাচ্ছে পাশাপাশি বসে রয়েছেন রবীন্দ্র জাডেজা, লোকেশ রাহুল, ওয়াশিংটন সুন্দর ও শুভমন। কিছুটা দূরে শচীন ও অঞ্জলি। তাঁদের পিছনে সারা। শচীনকে মঞ্চে ডাকা হচ্ছে। তাঁদের দিকে আলো পড়েছে। তাতে সারাকেও দেখা যাচ্ছে। সে দিকে শুভমন তাকাতেই জাডেজা, রাহুলেরা হাসতে শুরু করেন। ভারত অধিনায়কের দিকে তাকিয়ে কিছু একটা বলেনও তাঁরা। তবে কী বলেন তা বোঝা যায়নি।

এই সব ভিডিয়ো ও ছবি প্রকাশ্যে আসতে আরও এক বার শুভমন ও সারাকে নিয়ে জল্পনা শুরু হয়েছে। এই জল্পনা বেশ কয়েক বছর ধরে চলছে। প্রকাশ্যে তাঁরা কোনও দিন এই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। শুভমন এ-ও জানিয়েছেন যে, তিনি কোনও সম্পর্কে নেই। এখন ক্রিকেট ছাড়া অন্য কোনও দিকে তাঁর মন নেই। তার পরেও দু’জনকে নিয়ে জল্পনার শেষ নেই। তা আবার বাড়িয়ে দিল লন্ডনের অনুষ্ঠান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়