শিরোনাম
◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ ◈ বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ ঢাকা, পিছিয়েছে বাংলাদেশের সব বড় শহর! ◈ সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ ◈ সোলার প্যানেল নাকি মিনি উইন্ড টারবাইন, বাড়ির জন্য কোনটি বেশি লাভজনক? ◈ বৃহস্পতিবার মিরপুর-আগারগাঁওসহ বিস্তীর্ণ এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে ◈ মে‌সি ম‌্যা‌জিক, গোল কর‌লেন করা‌লেন, জয়ের মঞ্চে মহাতারকার মহাবিদায়  ◈ টাকার বিনিময়ে কলরেকর্ড, লোকেশন ও এনআইডি তথ্য বিক্রি: ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার ◈ চট্টগ্রাম বন্দরে এবার ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণায় আস্ত BMW ও ৫ খণ্ডিত ইসুজু ট্রাকের সন্ধান! ◈ উয়েফা নেশন্স লিগে  স্পেন ও ইংল্যান্ডের জয় ◈ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি, শুরু কবে জেনে নিন বিস্তারিত

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০১৯, ০৮:৫৯ সকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০১৯, ০৮:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কানাডার প্রধানমন্ত্রী হাঁটু গেড়ে কথা বলছেন চেয়ারে বসা নাগরিকের সঙ্গে

অনলাইন ডেস্ক : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মনে করেন, একজন নাগরিক সবসময় সম্মানিত। এমনকি প্রধানমন্ত্রীর চেয়েও। আর তাই একজন নাগরিকের পায়ের কাছে বসে প্রধানমন্ত্রীও তার খোঁজ খবর নিতে পারেন।

কেউ টেরও পায়নি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো রাজধানী থেকে স্কারবোরো এসেছিলেন। টেলিভিশনের খবর জানিয়েছে, মেয়র জন টরিকে সাথে নিয়ে তিনি কমিউনিটি হাউজিংয়ের উন্নয়নে বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দিয়েছেন।

বাংলাদেশি কমিউনিটির নেতা, লিবারেল পার্টির আবুল আজাদ ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেছেন। ছবিগুলোতে দেখা যায়, প্রধানমন্ত্রী হাঁটু গেড়ে মাটিতে বসে নাগরিকদের সাথে কথা বলছেন। আর নাগরিকরা বসে আছেন চেয়ারে।

প্রধানমন্ত্রীর জন্য কেউ দাঁড়াননি পর্যন্ত। পেছনের দিকে একটি চেয়ারে বসে আছেন স্কারবোরো সাউথওয়েস্টের এমপি এবং মন্ত্রী বিল ব্লেয়ার। প্রধানমন্ত্রী ফ্লোরে হাঁটু গেড়ে বসে কথা বলছেন, আর স্থানীয় এমপি পেছনে বসে আছেন, নাগরিকের পাশে বেঞ্চে পায়ের উপর পা তুলে বসে আছেন সিটি মেয়র। চিত্রটা ভাবতে পারেন? কিন্তু এটাই বাস্তবতা। প্রধানমন্ত্রী, এমপি, নাগরিক- আলাদা করার কোনো কারণ নেই।

(ফেসবুক থেকে সংগৃহীত)

  • সর্বশেষ