শিরোনাম
◈ মোংলা বন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড, এক বছরে আয় ৩,৮৭৯ কোটি টাকা ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ◈ গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, পুলিশি ব্যবস্থা দেখে সিদ্ধান্ত: স্পিকার ◈ জাতিসংঘে উচ্চপর্যায়ের বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ এশিয়ান গেমসে বাংলাদেশ ব্রোঞ্জ পদক নি‌শ্চিত কর‌লো ◈ বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা জোরদারে তাগিদ তারেক রহমানের ◈ জাতিসংঘের কার্যকারিতা ফেরানো ও নিরাপত্তা পরিষদ সংস্কারে জোর খলিলুর রহমানের ◈ ঢাকার সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি ◈ জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক ◈ ইরানকে ‘নরকে ঠেলে’ দেওয়ার হুমকি, কিউবার শাসনব্যবস্থার পতনের ঘোষণা ট্রাম্পের

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০১৯, ০৫:৩৩ সকাল
আপডেট : ০৪ এপ্রিল, ২০১৯, ০৫:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিল্ডিং কোড অমান্যকারীদের নয়, ধরতে হবে যারা দায়িত্বে আছেন, বললেন স্থপতি মোবাশ্বের হোসেন

ফাতেমা ইসলাম : নগর বিশ্লেষক স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, রাজধানীতে যেসব ভবন নির্মাণ করা হয়েছে, সেগুলো একদিনে বা রাতারাতি করা যায়নি। বিল্ডিং কোড না মেনে যেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি থাকেন, পুলিশের প্রধান থাকেন, সেই শহরে দিনের আলোতে অনুমোদন নেই এমন কাজ করে ফেলা হচ্ছে। এনটিভি

তিনি বলেন, তবে এই অনিয়ম রোধ করার জন্য পেশাজীবীদের নিয়ে মিটিং করে ফাইনাল সিদ্ধান্ত হয়েছিলো যে লিষ্ট অব কনসাল্টেন্ট নেয়া হবে। তারা নির্মানাধীন বিল্ডিংগুলোর দেখভাল করবেন এবং প্রতিষ্ঠানে কারা থাকবে সমস্ত তথ্য রাখবেন । রাজউক তারই ভিত্তিতে অকুপেন্সি সার্টিফিকেট দেবে। সেটি পাস হয়েছে কিন্তু আলোর মুখ দেখেনি। কারণ এটা বাস্তবায়িত হলে রাজউকের কিছু লোকের কোটি কোটি টাকা আয়ের উৎস স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতো।

তিনি আরো বলেন, গণতন্ত্রের কোন বিকল্প নেই। গণতন্ত্রকে সুন্দর করতে হলে ধাপে ধাপে করতে হবে, রাতারাতি করা যাবে না। সেটার জন্য ইলেকশন কমিশনকে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হিসাবে দাঁড় করাতে হবে।

  • সর্বশেষ