শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি ◈ বন্যায় নিহতদের উৎসর্গ করে বাংলাদেশ-নেপাল ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ আগামী মা‌র্চে ◈ দরপত্রের শর্ত শিথিল, সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি কিনবে সরকার ◈ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত দুই দফায় আমন্ত্রণ জানিয়েছে: জয়সওয়াল ◈ ইরানের হামলায় মার্কিন ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রকাশ্যে এলো ছবি ◈ ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে ◈ স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী বললেন—‘আমি আজ থেকে মুক্ত’ ◈ সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত ◈ ৫৬০ কিলোমিটার দূরত্ব কমিয়ে যেভাবে বাণিজ্য বদলে দেবে চীনের নতুন জলপথ ◈ একাদশে ভর্তির ফল প্রকাশ, ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন বাতিল

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০১৯, ০১:২৮ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০১৯, ০১:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গায় পাওয়ার টিলার চাপায় ৭ম শ্রেণীর স্কুল ছাত্র নিহত

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের পোতারপাড়া গ্রামে পাওয়ারটিলার চাপায় ৭ম শ্রেণীর স্কুল ছাত্র রায়হান আহম্মেদ (১৩) নিহত হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) রাতে দামুড়হুদা উপজেলার পোতারপাড়া গ্রামের ডাক্তার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান নতিপোতা মাধ্যামিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র এবং ওই গ্রামের আজিজুল হকের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শিলাবৃষ্টি হচ্ছিলো। এমন সময় শিশু রায়হান শিল কুড়াতে দৌড়ে বাড়ির পাশে রাস্তার উপর উঠলে একটি পাওয়ারটিলার ধাক্কায় সে রোডের উপর আছড়ে পড়ে। এসময় পাওয়ারটিলারের চাকায় শিশু রায়হান পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে রাত ৮ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ