শিরোনাম
◈ ভারতের আম্বানির রিলায়েন্সের তেল শোধনাগারে রুবিওর সফর কেন? ◈ সৌদি আরবের রাজধানীতে বিকট বিস্ফোরণের শব্দ, জরুরি সতর্কতা জারি ◈ কম্বোডিয়ার প্রতারণা চক্রের ফাঁদ থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন ৩০ বাংলাদেশি ◈ ফ্রান্সে বিক্ষোভের ঝড়, পতনের মুখে ম্যাক্রোঁ? ◈ এক যুগের বেশি সময় পর ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প বন্ধের সিদ্ধান্ত, বদলে যাচ্ছে সড়কের নকশা ◈ সুখবর পেলেন ঋতুপর্ণারা, ফিফা নারী র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে ১০৬ নম্বরে বাংলাদেশ ◈ রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন তারেক রহমান ◈ শাহজালাল বিমানবন্দরে স্টোর ভবনে আগুন ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর ২৬ অক্টোবর, সই হবে অন্তত ৪ সমঝোতা স্মারক ◈ যে কারণে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, নেপথ্যে যা জানা গেল

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০১৯, ০৭:২১ সকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০১৯, ০৭:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইমরানের নতুন গানের মডেল মিম মানতাসা

রুহুল আমিন : তানজিন তিশা, সাফা কবির, পিয়া বিপাশা থেকে শুরু কলকাতার কৌশনী, মৌমিতা, দর্শনা’র মতো তারকারা ইমরানের গানের মডেল হয়েছেন। সবগুলো কাজই সফল হয়েছে। এবার জনপ্রিয় এই গায়কের গানের মডেল হিসেবে যোগ হলো আরও এক নতুন মুখ। তিনি ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ তারকা মিম মানতাসা। চ্যানেল আই।

ইমরানের যে গানে মানতাসা মডেল হয়েছেন তার শিরোনাম ‘সব কথার এক কথা’। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সঙ্গীতায়োজন করেছেন ইমরান নিজেই। গানের কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ এবং সুর করেছেন মিলন। মিউজিক ভিডিও নির্দেশনা দিয়েছেন সৈকত রেজা। দুদিন আগে গানটির ভিডিও ধারণ সম্পন্ন হয়েছে।

ইমরান বলেন, মানতাসার কাজ দেখেছি। এ গানের ভিডিওর সঙ্গে তাকেই বেশি মানাবে মনে হয়েছে বলে নিয়েছি। সে ভালো করেছে। বাকিটা দর্শকরা বলতে পারবেন। তিনি বলেন, প্রতিটি গান ও ভিডিওতে নতুনত্ব রাখার চেষ্টা করছি। এবারও দর্শকদের পছন্দের ভিত্তিতে গানটি করা হয়েছে। আশা করি দর্শকরা গানটি দেখে ও শুনে আনন্দ পাবেন। শিল্পী ইমরান আরো জানান, আগামী ৭ এপ্রিল রসগোল্লা ইউটিউব চ্যানেলে ‘সব কথার এক কথা’ গানটি ভিডিও প্রকাশ পাবে।

এর আগে কুমার বিশ্বজিৎ এর গানের মডেল হয়েছিলেন মিম মানতাসা। প্রথমবার কাজ করলেন ইমরানের সঙ্গে। বললেন, ইমরানের গান ও ভিডিও দুটোই আমার পছন্দের। তার সঙ্গে কাজ করে ভীষণ আনন্দ পেয়েছি। গানটি প্রকাশ হলে দর্শকরাও অনেক উপভোগ করবেন এতটুকু বলতে পারি।

  • সর্বশেষ