শিরোনাম
◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি ◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০১৯, ০৩:৪২ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০১৯, ০৩:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তথ্য মন্ত্রণালয়ের দোহাই দিয়ে ভারত থেকেই জি নেটওয়ার্কের টিভি চ্যানেলগুলো বন্ধ করা হয়েছে

জিয়ারুল হক : বাংলাদেশে পয়লা এপ্রিল সোমবার থেকে জি-বাংলাসহ বেশ কয়েকটি জনপ্রিয় ভারতীয় চ্যানেল দেখা যাচ্ছে না। তবে সরকারের তথ্য মন্ত্রণালয় বলছে, সরকার কোন চ্যানেল বন্ধ বা ব্লক করেনি।

তবে, বিদেশী চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন বন্ধের জন্য আগে কেবল অপারেটরদের নির্দেশনা দেওয়া হয়েছিলো।
এদিকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বিবিসিকে বলেছেন, সরকার কোনো চ্যানেল বন্ধ করেনি। চ্যানেলগুলো তাদের অনুষ্ঠান দেখাতে পারবে কিন্তু বিজ্ঞাপন নয়।

তথ্যমন্ত্রী বলেন, গত দু’মাস আগে তারা এ সম্পর্কে নোটিশ জারি করেছেন। ৭দিন আগেও নোটিশ দেয়া হয়।
এদিকে, কেবল অপারেটরদের সংগঠন বলছে, তথ্য মন্ত্রণালয়ের নির্দেশনা পাবার পর ভারত থেকেই ঐ চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ করা হয়েছে। যদিও এ সংক্রান্ত কোন লিখিত নির্দেশনা তারা পাননি।

ক্যাবল অপারেটর সমিতির নেতা পারভেজ বলেন, জি বাংলার চ্যানেলগুলো ভারতের দিক থেকেই বন্ধ করা হয়েছে। এতে বাংলাদেশ সরকারের কোন হাত নেই।

জি-বাংলাসহ এই চ্যানেলগুলোতে গেলেই একটি নোটিশ দেখা যাচ্ছে, যাতে বলা হয়েছে, পরবর্তী নোটিশ না পাওয়া পর্যন্ত তথ্য মন্ত্রণালয়ের অনুরোধে এই চ্যানেলটি সাময়িকভাবে ব্লক করা হয়েছে। তবে এই নোটিশের সঙ্গে কোন ব্যাখ্যা দেয়া হয়নি।
এদিকে জি বাংলাসহ বেশ কয়েকটি চ্যানেল বাংলাদেশ থেকে দেখা না যাওয়ায় এ দেশের বেশ কিছু দর্শক ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

  • সর্বশেষ