শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০১৯, ০৮:২৭ সকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০১৯, ০৮:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন ঠিকানায় কলাবাগান থানা

ইসমাঈল ইমু : বিপদগ্রস্থ নাগরিককে থানা থেকে সর্বোচ্চ আইনি সেবা দিতে হবে। মাদকের ভায়াবহতা থেকে আমরা কেউ নিরাপদ নয়। আমাদের দেশ, সমাজ ও সন্তানদের বাঁচাতে হলে মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। মাদক কারবারি যেই হোক ঢাকা মহানগরীতে তার ঠাঁই হবে না। মঙ্গলবার সকালে কলাবাগান থানার নতুন অস্থায়ী ভবন উদ্বোধন শেষে এসব কথা বলেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। এর আগে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অস্থায়ী ভবনে কলাবাগান থানার কার্যক্রম উদ্বোধন করেন

ভূতের গলি কমিউনিটি সেন্টার, ধানমন্ডি এলাকা থেকে কলাবাগান থানা স্থানান্তরিত হয়ে বর্তমানে পান্থপথস্থ হোটেল সুন্দরবনের পেছনে কাঠালবাগান এলাকায় স্থাপিত হয়েছে। আব্দুল মোমেন গ্রুপ লিমিটেড এর ৭ তলা বিশিষ্ট ভাড়া করা ভবনে কলাবাগান থানা অস্থায়ীভাবে তার কার্যক্রম চালাবে।

আইন শৃঙ্খলা রক্ষার সুবিধার্থে ২০০৯ সালে ধানমন্ডি থানা ভেঙ্গে কলাবাগান থানা করা হয়। শুরু থেকে থানার নিজস্ব কোন জায়গা না থাকায় জরাজীর্ণ সিটি কর্পোরেশনের কমিউনিটি সেন্টার থেকে চালানো হয় থানার কার্যক্রম। দীর্ঘদিন ব্যবহারের পরে কমিউনিটি সেন্টারটি ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

এর আগে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার ( প্রশাসন) শাহাব উদ্দিন কোরেশী, উপ-পুলিশ কমিশনার (রমনা বিভাগ) মো. মারুফ হোসেন সরদার, ও কলাবাগান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত খান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

  • সর্বশেষ