শিরোনাম
◈ নেশনস লিগ শুরুর আগেই বড় ধাক্কা ইংল্যান্ডের, চোটে ছিটকে পাঁচ তারকা ◈ ক্রিকেটের পর রাজনীতির মাঠে শামি? জয়ন্ত চৌধুরীর সঙ্গে সাক্ষাতে জোর জল্পনা ◈ ‌রিজওয়ান দু'দুবার আবেদন করেও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের সাক্ষাৎ পাননি ◈ ৭৫ লাখের জায়গায় ৩ কোটি ৬৬ লাখ, জনসংখ্যার চাপে বিপর্যস্ত রাজধানী ◈ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর নিয়ে যা জানাগেল ◈ ভূমি জটিলতা নিরসনে যাচাই-বাছাই, গড়ে উঠছে ল্যান্ড ব্যাংক ◈ জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্য, তরুণ নেতৃত্ব নিয়ে যা বললেন (ভিডিও) ◈ রাশিয়ার ‘গেরান-৫’ ড্রোন: ঘণ্টায় ৬০০ কিমি গতি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় নতুন চ্যালেঞ্জ ◈ ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০১৯, ০৪:৫৩ সকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০১৯, ০৪:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাঞ্জাব ব্যাংক থেকে আর্থিক জালিয়াতিতে জড়িত কিসিঞ্জ জেমসকে প্রার্থী বানালো কংগ্রেস

রাশিদ রিয়াজ : পাঞ্জাব ন্যশানাল ব্যাংক ভারতের মনিপুরে লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী কিসিঞ্জ জেমসকে ঋণ খেলাপি বলে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছে। ব্যাংকের চেয়ারম্যান সুনীল মেহতা চিঠিতে লিখেছেন, ‘জেমস ব্যাংকটি থেকে ১০০ কোটির উপরে টাকা নিয়ে ঋণ খেলাপি করেছে। আর সেটা তিনি তার শপথ পত্রে উল্লেখ করেন নি। তাই ওনাকে এই নির্বাচনে লড়াই যেন না করতে দেওয়া হয়।

ব্যাংক চিঠিতে আরো লেখে, জেমস নর্থ ইস্ট রিজিয়ন ফিনসার্ভিসেস লিমিটেডের নির্দেশক এবং ব্যক্তিগত গ্যারান্টার হিসেবে ব্যাংকে ঋণের জন্য আবেদন করেছিলেন। ব্যাংক ওনাকে ঋণ সম্পূর্ণ নগদে দিয়েছিল।

গত ২৮ মার্চ জারি করা ওই চিঠিতে ব্যাংক আরো জানায়, জেমস ব্যাংকে না জানিয়ে ওই কোম্পানি থেকে ইস্তফা দিয়ে দেয়। এটা ঋণ নেওয়ার ক্ষেত্রে নিয়মের বড় লঙ্ঘন। ব্যাংক এও জানায় যে, নির্বাচনে লড়ার সময় ওনার কত টাকার ঋণ আছে তা জানানোর নিয়ম।

মনিপুরের মুখ্য নির্বাচন অফিস ব্যাংকের তরফ থেকে চেয়ারম্যান সুনীল মেহতার এই চিঠি পাওয়ার পর তদন্তের নির্দেশ দেয়।

পাঞ্জাব ব্যাংক কংগ্রেস প্রার্থী জেমসকে ঋণ খেলাপি ঘোষণা করার পরিকল্পনা নিচ্ছে। কারণ উনি তিন বছরের মধ্যে একটাও কিস্তি জমা দেননি। যার কারণে এই ঋণ ‘নন পারফমিং অ্যাসেট’ হিসেবে ঘোষণা করা হয়েছে। ব্যাংক জানায়, জেমস এর কাছ থেকে ১১৬ কোটি টাকা আদায় করতে হবে।

  • সর্বশেষ