শিরোনাম
◈ গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী ◈ দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের জন্য নতুন নির্দেশ ◈ নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব ◈ ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ ◈ অনুমোদন পেল ঢাকার ৩ মেট্রোরেল প্রকল্প, ব্যয় আড়াই লাখ কোটি টাকা ◈ সোলার বসিয়ে ঘরেই বিদ্যুৎ উৎপাদন, অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করতে পারবেন সরকারের কাছে ◈ বাংলাদেশি শ্রমিকদের জন্য ওয়ার্ক পারমিট-ভিসা বন্ধ করল লাওস ◈ কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত, ঢাকার পরবর্তী হাইকমিশনারের নিয়োগে ভারতের সম্মতি মেলেনি! ◈ যুক্তরাষ্ট্রে হামের প্রকোপ, পেনসিলভেনিয়ায় চার জ‌নের মৃত্যু ◈ মক্কার কাছে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, ভূপাতিত করল সৌদি

প্রকাশিত : ২৮ মার্চ, ২০১৯, ০১:৫৩ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০১৯, ০১:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রঘুরাম রাজন ভারতের পরবর্তী অর্থমন্ত্রী হচ্ছেন?

রাশিদ রিয়াজ : ভারতের লোকসভা নির্বাচনে বিরোধী জোট ক্ষমতায় এলে রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন কেন্দ্রীয় অর্থমন্ত্রী হতে পারেন। এমনই জল্পনা শুরু চলছে। আন্তর্জাতিক অর্থ ভান্ডারের প্রাক্তন মুখ্য অর্থনীতিবিদ এই রাজনকে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার দ্বিতীয় দফায় আরবিআই গভর্নর করতে রাজি না হওয়ায় তিনি বিদেশি চলে যান।

রাজন বর্তমানে শিকাগো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। মঙ্গলবার রাজনের নতুন বই ‘দি থার্ড পিলার’ -এ আনুষ্ঠানিক প্রকাশ হল। সেখানে তিনি জানান, আপাতত খুশিতেই আছেন তবে দেশে কোনও কাজের সুযোগ পেলে ফিরে আসবেন। আর তারপর থেকেই এমন গুঞ্জন শুরু হয়েছে। নানা মহলে জল্পনা শুরু হয়েছে, যদি তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি, তেলেগু দেশম সহ আর কয়েকটি দলকে নিয়ে গঠিত জোট যদি আসন্ন লোকসভা নির্বাচনে জয়ী হয়। তাহলে তারা অর্থমন্ত্রী হিসেবে তাকে বেছে নিতে পারে। তাছাড়া কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধী ক্ষমতায় এলে যে ন্যূনতম আয় গ্যারান্টি প্রকল্প দিয়েছে সে বিষয়ে রঘুরাম রাজনের পরামর্শ নেওয়া হয়েছে।

একটি টিভি চ্যানেলে ভবিষ্যতের নীতি প্রণয়নের জন্য তার সঙ্গে ইতিমধ্যে কোনও রাজনৈতিক দল যোগাযোগ করেছিল কি না জিজ্ঞাসা করা হলে, তখন তিনি জানান এসব কথা বলার মতো সময় আসেনি। কোলকাতা ২৪

  • সর্বশেষ