শিরোনাম
◈ ভারত-বাংলাদেশ গঙ্গা চুক্তি পর্যালোচনার আগে কেন সরব বিহার? ◈ যেভাবে শিক্ষক পরিবারের চারজনকে হত্যা করে ডাকাতির নাটক সাজায় দুই যুবক ◈ ‘দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব’ ◈ হাসিনাকে ঘিরে আটকে আছে বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিকের উদ্যোগ, অচলাবস্থা কাটবে কীভাবে? ◈ স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে ◈ হ‌কি বিশ্বকাপ থে‌কে ভারতের বিদায়, ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা  ◈ বি‌শ্বের বর্তমান ও সা‌বেক তারকা ফুটবলাররা ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগ চান  ◈ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন ◈ শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ (ভিডিও) ◈ রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত, নতুন সূচি হতে পারে ১-২ দিনের মধ্যে

প্রকাশিত : ২৭ মার্চ, ২০১৯, ০৩:৩২ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০১৯, ০৩:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিছন থেকে ছুরির মারার মত কাজ করেছে অশ্বিন, বললেন বিসিসিআই

স্পোর্টস ডেস্ক: গত সোমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কিংস ইলেভেন পাঞ্জাব ও রয়্যাল চ্যালেঞ্জার্সের মধ্যকার ম্যাচে খেলা জিতে গেলেও মানবতা হারিয়ে গেছে বলে মনে করছেন ক্রিকেট বিশেজ্ঞরা। সেই ম্যাচে জস বাটলারকে মানকড় আউট করে সমালোচনার মুখে পড়েছেন পাঞ্জাবের দলপতি রবিচন্দ্রন অশ্বিন। এই অলরাউন্ডারের অখেলোয়াড় সুলভ আচরণ মেনে নিতে পারছে না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও (বিসিসিআই)।

সম্প্রতি টাইম অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ব্যাটসম্যানকে আউট করার ক্ষেত্রে ক্রিকেটীয় স্কিলই প্রয়োগ করা উচিত। দক্ষতা ছাড়া অন্য কিছু প্রয়োগ করা উচিত নয় বলেও মনে করেন তিনি। তিনি বলেন, ‘একজন ক্রিকেটারকে বোকা বানানোর ক্ষেত্রে ক্রিকেটীয় দক্ষতা ছাড়া অন্য কিছু প্রয়োগ করা উচিত নয়। প্রতিযোগিতা থাকা ভাল, কিন্তু তারও একটা সীমা থাকা দরকার।’

বাটলারের আউটকে আরেক বিসিসিআই কর্মকর্তা পেছন থেকে ছুরি মারার সাথে তুলনা করেছেন। অশ্বিন মাঠে জিতলেও, মন জিততে পারেননি বলে মনে করেন তিনি। তিনি বলেন, ‘আউটের এই ধরণটি পেছন থেকে ছুুরি মারার মতোই। তাই এটা নিয়ে সমালোচনা হবেই। এটা দিয়ে মাঠে জেতা যায় কিন্তু মন জেতা যায় না।’

ম্যাচ শেষে অশ্বিনের সাথে হাত মেলাননি বাটলার। এটাকেও অনেকেই ক্রিকেটের স্পিরিটের বিরুদ্ধে বলে মনে করছেন। সব মিলিয়ে মানকড় আউট নিয়ে সমালোচনা এখন শিখরে।

  • সর্বশেষ