শিরোনাম
◈ বিশ্ব ইজতেমা ঘিরে ফের উত্তেজনা, মুখোমুখি জুবায়ের ও সাদপন্থিরা ◈ নরেন্দ্র মো‌দি ক্রিকেটার ছিলেন, ছিল নিজের দলও : প্রধানমন্ত্রীর জন্মদিনেই ফাঁস হলো এসব তথ্য  ◈ ক্রিকেটের বাতাস বইছে হকিতেও! ভারতে খেলতে যে‌তে রাজি নয় পাকিস্তান ◈ ডেঙ্গু মোকাবিলায় এবার কনটেন্ট ক্রিয়েটরদের সাহায্য চাইলো স্বাস্থ্য মন্ত্রণালয় ◈ বদলে গেলো আবাহনী মাঠের নাম ◈ প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব হলেন সাইফুল ইসলাম জয় ◈ বিশ্ববাজারে আবারও বাড়ল সোনার দাম, দেশে ভরি কত চলছে ◈ সিগারেটের নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন, কোন সিগারেটের দাম কত? ◈ এইচএসসি শুরুর আগেই স্থানীয় সরকার নির্বাচন শেষ করার সিদ্ধান্ত ◈ রাজধানীর লেক রক্ষায় সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৭ মার্চ, ২০১৯, ০৭:৪৩ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০১৯, ০৭:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৬ মার্চকে ‘বাংলাদেশ দিবস’ ঘোষণা করলেন ওয়াশিংটনের মেয়র

ডেস্ক রিপোর্ট : ২৬ মার্চকে বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি। মঙ্গলবার এক ঘোষণাপত্রে ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বোজার এ ঘোষণা দেন।

বাংলাদেশের স্বাধীনতার ৪৯তম দিবসে এমন ঘোষণা দিলো যুক্তরাষ্ট্র। সমকাল

ঘোষণাপত্রে মেয়র বাউজার বলেন, 'আজ বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হচ্ছে। এ দিন বাংলাদেশের জনগণ স্মরণ করছে তাদের জাতির জনক শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব, মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা- যার মাধ্যমে তাদের দেশ স্বাধীনতা অর্জন করে।'

ওয়াশিংটন ডিসির সাংস্কৃতিক বৈচিত্র্যে বাংলাদেশ দূতাবাসের অবদান রয়েছে- উল্লেখ করে বার্তায় আরও বলা হয়, "শহরটির ‘পাসপোর্ট ডিসি’, ‘অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এম্বেসি ট্যুর’, ‘দ্য এম্বেসি চিফ চ্যালেঞ্জ’, ‘দ্য এম্বেসি অ্যাডপশন প্রোগ্রাম’-সহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয় বাংলাদেশ দূতাবাসে। এই বিশেষ দিনে আমি ওয়াশিংটন ডিসির মেয়র হিসেবে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ২০১৯ সালের ২৬ মার্চকে বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা দিচ্ছি।"

  • সর্বশেষ