শিরোনাম
◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ ◈ সোবহানার সেঞ্চুরি কা‌জে আস‌লো না, বাংলাদেশ নারী দল‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌লো অ‌স্ট্রেলিয়া ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড ২১৯৩ জন ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ◈ হুতিরা কারা, কেন সৌদি আরবের সঙ্গে তাদের দীর্ঘদিনের লড়াই? ◈ টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা ◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা

প্রকাশিত : ২৬ মার্চ, ২০১৯, ০৯:০৯ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০১৯, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গাদের ভাসানচরে নেয়া হলে মিয়ানমারের ওপর চাপ আরো কমবে, বললেন মিজানুর রহমান

মঈন মোশাররফে : জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান ডয়চে ভেলেকে বলেন, রোহিঙ্গাদের ইচ্ছার বিরুদ্ধে ভাসানচরে স্থানান্তর করা যাবে না। আমরা তাদের আশ্রয় দিয়েছি। আশ্রয়দাতা রাষ্ট্র হিসেবে রোহিঙ্গাদের সব দায়দায়িত্ব বাংলাদেশের ওপর বর্তায়।

মঙ্গলবার ডয়চে ভেলেকে তিনি বলেন, আমার মনে হয় রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর করা হলে বাংলাদেশ আরেকটি সমস্যায় পড়তে পারে। কারণ তখন ধরেই নেয়া হবে রোহিঙ্গারা দীর্ঘকাল ধরে বাংলাদেশে থাকবে। ফলে এটা মিয়ানমারের ওপর চাপ আরো কমাবে।

তিনি আরো বলেন, রোহিঙ্গাদের ইচ্ছার বিরুদ্ধে ভাসান চরে নেয়া হবে মানবাধিকারের লঙ্ঘন। তারা যেতে তখনই ইচ্ছুক হবে যখন ভাসান চরকে তারা বেটার অপশন মনে করবে। এটা কিন্তু শুধু রেশন কার্ড দিয়ে হবেনা। তাদের শিশুদের পড়াশুনা, তাদের জীবনমানের উন্নয়ন, সেখানে কাজের ব্যবস্থা করা এগুলোর প্রয়োজন পড়বে।

  • সর্বশেষ