শিরোনাম
◈ এবার যুক্তরাজ্যকে সরাসরি পারমাণবিক হামলার হুমকি দিলো রাশিয়া! ◈ প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদসীমা নিয়ে যে মতামত এলো ◈ রাজস্ব আদায় কম, ব্যাংক ঋণে সরকারের নির্ভরতা বাড়ছে ◈ অভিমান করে লাপাত্তা ৩ কিশোরী অতঃপর... ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের পরবর্তী সভাপতি তামিম ইকবাল?  ◈ কারাগারে কয়েক বন্দির জন্য লাক্সারি ফ্ল্যাটের সন্ধান পাওয়ায় ৫ কর্মকর্তা বরখাস্ত ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে কী হচ্ছে ◈ ২০২৭ সালের হজে নতুন প্যাকেজ, এক চুক্তিতেই থাকা-খাওয়া-যাতায়াত ◈ জিয়ার খুনি মোজাফফরকে যে পরামর্শ দেন শেখ হাসিনা ◈ সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ফার্মার নতুন পর্ষদ অনুমোদন

প্রকাশিত : ২৬ মার্চ, ২০১৯, ০৭:৩৪ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০১৯, ০৭:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘অপারেশন সার্চলাইট’ বইয়ে জগন্নাথ হলের আক্রমণকে দেয়া হয়েছে বৈধতা রয়েছে অসত্য তথ্য, বলেছেন আফসান চৌধুরী

মঈন মোশাররফ : লেখক ও গবেষক আফসান চৌধুরী বলেছেন, ‘অপারেশন সার্চলাইট’ বিদেশি লেখকের লেখা বই, যা সবচেয়ে বেশি পঠিত। তবে সেই বইয়ে জগন্নাথ হলের আক্রমণের ঘটনাকে যৌক্তিকতা দেয়ার চেষ্টা করা হয়েছে। এরমধ্যে অনেক অসত্য তথ্য রয়েছে। বইটি আচার্ড ব্লাড লিখেছেন।

মঙ্গলবার ডয়চে ভেলেকে তিনি বলেন, মুক্তিযুদ্ধের ওপর ১০ হাজার বই হয়ে গেছে। তার মধ্যে সাড়ে ৯ হাজার বই গবেষণামূলক বই নয়। এছাড়া বিশ্বের কাছে তুলে ধরতে আমাদের ইংরেজি ও আরো অনেক ভাষায় মুক্তিযুদ্ধের বই প্রয়োজন। আমার হিসেবে ইংরেজিতে বইয়ের সংখ্যা ০ দশমিক ৫ ভাগ । মুক্তিযুদ্ধ বিষয়ক বই আমাদের মতো করে লিখলে চলবে না। গবেষণা আবেগের বিষয় নয়, জাতীয়তাবাদের বিষয় নয়।

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা খুবই কম। কেউ হয়তো তার ব্যক্তিগত অভিজ্ঞত কেউ হয়তো তার রাজনৈতিক চিন্তা থেকে লিখেছেন। আবার কেউ নিজের স্মৃতিকথা লিখেছেন।

  • সর্বশেষ