শিরোনাম
◈ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আইন প্রণয়নে কাজ করছে সরকার : আইনমন্ত্রী ◈ গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন ◈ ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ৬ হাজার কোটি, তিন মাসে বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি ◈ সংবিধান সংস্কার ছাড়া জুলাই যোদ্ধাদের দায়মুক্তি: বৈধতা চ্যালেঞ্জ করে রিট ◈ আমরা মক্কা জোটকে ইরানবিরোধী মনে করি না: ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ◈ স্পীকার-ভারতীয় হাইকমিশনার বৈঠক: জনগণকেন্দ্রিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব ◈ সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ◈ ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ ◈ বিদিশার জামিন নামঞ্জুর ◈ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু

প্রকাশিত : ২৫ মার্চ, ২০১৯, ০৭:৫৭ সকাল
আপডেট : ২৫ মার্চ, ২০১৯, ০৭:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্মের ভিত্তিতে ঐক্যকে বিনষ্ট করা হচ্ছে: ড. কামাল

শিমুল মাহমুদ: ধর্মের নামে বৈষম্য আমাদের দেশে নেই তবে ধর্মের ভিত্তিতে ঐক্যকে বিনষ্ট করা হচ্ছে বলে জানিয়েছেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। তিনি বলেন, আমাদের উদ্দেশ্য ধর্মকে ব্যবহার করা নয়। কিন্তু কিছু রাজনৈতিক গোষ্ঠী ক্ষমতাকে ধরে রাখতে ধর্মকে অপব্যবহার করছে। এই অপব্যবহার কারণে মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

সোমবার (২৫ মার্চ) দুপুরে জাতীয় প্রসক্লাব মিলনায়নে সম্প্রতি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে সন্ত্রাসী হামলায় আহত ও নিহতদের প্রতি শোক ও সংহতি প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. কামাল বলেন, স্বাধীনতার অর্জনগুলো ধরে রাখতে সম্প্রীতির মূল্যবোধকে ছড়িয়ে দিতে হবে। ধর্মের ভিত্তিতে ঐক্যকে বিনষ্ট করা সংবিধান সম্মত নয়। অনেক ক্ষেত্রে মানুষের মাঝে বৈষম্য সৃষ্টি করতে ধর্মকে ব্যবহার করা হয়েছে।

তিনি বলেন, সংবিধানে আছে ধর্মকে অপব্যবহার করা যাবে না। আমরা স্বাধীন দেশের নাগরিক। এই নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব সকল ধর্মের সাথে সম্প্রীতি গড়ে তোলা। আমি জোর দিয়ে বলতে চাই মানুষের সকল অধিকারকে রক্ষা করতে হবে।

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীকের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক, সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ