শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি ◈ বন্যায় নিহতদের উৎসর্গ করে বাংলাদেশ-নেপাল ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ আগামী মা‌র্চে ◈ দরপত্রের শর্ত শিথিল, সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি কিনবে সরকার ◈ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত দুই দফায় আমন্ত্রণ জানিয়েছে: জয়সওয়াল ◈ ইরানের হামলায় মার্কিন ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রকাশ্যে এলো ছবি ◈ ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে ◈ স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী বললেন—‘আমি আজ থেকে মুক্ত’ ◈ সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত ◈ ৫৬০ কিলোমিটার দূরত্ব কমিয়ে যেভাবে বাণিজ্য বদলে দেবে চীনের নতুন জলপথ ◈ একাদশে ভর্তির ফল প্রকাশ, ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন বাতিল

প্রকাশিত : ২৫ মার্চ, ২০১৯, ০২:২৩ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০১৯, ০২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমনটা বলিউডেই সম্ভব!

বিনোদন ডেস্ক : রনবীর সিংকে জড়িয়ে ধরলেন রনবীর কাপুর। রনবীর, দীপিকা, আলিয়াকে দেখা গেল গল্প করতে। এগুলো বলিউডেই সম্ভব। বলিউড এমন অনেক কিছু দেখায়, যা শিক্ষা দেয় পুরো বিশ্বকে। এমনটা সচরাচর দেখা যায় না হলিউডেও। প্রাক্তনের ছায়া মাড়ানো পাপ বলে কথা। রনবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনের সম্পর্ক ভেঙ্গেছে অনেক দিন হলো। এর মধ্যে দীপিকা রণবীর সিংয়ের সঙ্গে প্রেম করে বিয়েও করে ফেলেছেন ঘটা করে। অন্যদিকে রনবীর কাপুরও ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক চুকিয়ে আলিয়াতে মেতেছেন। বর্তমানে আলিয়াই তার গার্লফ্রেন্ড। আর এই দুই যুগলের বিরুল ছবি পাওয়া গেছে ফিল্ম ফেয়ার থেকে।

৬৪তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা ছবি মনোনীত হয়েছে আলিয়া ভাটের ‘রাজি` এবং সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু`র জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রণবীর কাপুর, এ খবর তো ইতিমধ্যে সবাই জেনেছেন। কিন্তু পুরস্কার অনুষ্ঠানের আগে এই দুই জুটি কী করছিলেন জানেন? রণবীর সিং-দীপিকা পাড়ুকোন এবং রনবীর কাপুর-আলিয়া ভাটের এক টেবিলে বসে তুমুল আড্ডা দেওয়ার সেই ছবি ফিল্ম ফেয়ার টুইট করেছে। রণবীর কাপুর যখন রণবীর সিংকে জড়িয়ে ধরলেন! সেটা সত্যি একটা দেখার মতো মুহূর্ত ছিল। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের প্রতিটা মুহূর্ত ছিল মজা, আনন্দ, এবং গ্ল্যামারের ছটায় উজ্জ্বল।

  • সর্বশেষ