শিরোনাম
◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি

প্রকাশিত : ২২ মার্চ, ২০১৯, ০৮:২২ সকাল
আপডেট : ২২ মার্চ, ২০১৯, ০৮:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ার কয়লার ওপর নিষেধাজ্ঞা আরো কড়াকড়ি করলো চীন

আব্দুর রাজ্জাক : ২.চীন অস্ট্রেলিয়ীয় কয়লার অন্যতম প্রধান ক্রেতা। কিন্তু দেশটি সম্প্রতি তাদের ওপর অঘোষিত নিষেধাজ্ঞা আরোপ করে এবং বেশ কয়েকটি চীনা বন্দর অস্ট্রেলিয়ার কয়লার ওপর কড়াকড়ি আরোপ করে। এবার তাতে যোগ দিয়েছে নতুন কিছু বন্দর যারা অস্ট্রেলীয় কয়লা আমদানি বন্ধ করার ঘোষণা দিয়েছে। গার্ডিয়ান

৩. সম্প্রতি চীনের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মন্তব্য করায় ক্যানবেরার সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক কিছুটা শীতল হয়ে যায়। কিছুদিন আগে অস্ট্রেলিয়ার নাগরিক আটক করায় তা চরমে পৌঁছে। এবং এর পর থেকেই অস্ট্রেলিয়ার কয়লার ওপর অব্যাহতভাবে বিধিনিষেধ আরোপ করে যাচ্ছে চীন।

৪.চীনের কয়লা ব্যবসায়িরা বৃহস্পতিবার জানায়, অস্ট্রেলীয় কয়লার চালান খালাসের ওপর বিধিনিষেধ ছড়িয়ে পড়েছে উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণপূর্বাঞ্চলীয় বন্দরগুলোয়। গত ফেব্রুয়ারিতে অর্ডার করা কয়লার চালানগুলো এখনো আটকে আছে বলে তারা অভিযোগ করেছেন।

৫.চীন মূলত পাওয়ার জেনারেশনের কাজে অস্ট্রেলীয় কয়লাগুলো ব্যবহার করে থাকে। কিন্তু এখন দেশটি অস্ট্রেলিয়ার কয়লা আমদানি হ্রাস করে ইন্দোনেশিয়া ও রাশিয়ার দিকে ঝুঁকছে বলে ইন্ডাস্ট্রি সংবাদ সংস্থা জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়