শিরোনাম
◈ বিলের পানিতে হাঁস পালন করে বদলাচ্ছে নড়াইলের তরুণদের ভাগ্য, ডিমের বাজার ২২ কোটি টাকা! ◈ ‘ভুয়া’ খবর বিষয়ক সতর্কবার্তা দিল ভারতীয় হাইকমিশন ◈ পরিবারের বড় ছেলে, যার কাঁধে অনেক দায়িত্ব: মির্জা ফখরুলকে নিয়ে জামাতা ফাহাম ◈ পেন্টাগনের হিসা‌বে ইরানের বিরুদ্ধে গত ৬ মাসের যু‌দ্ধে ১৮ মা‌র্কিন সেনা নিহত, ৭৫০ এর বে‌শি আহত   ◈ কলকাতায় অগ্নিকাণ্ড: আতঙ্কে সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন বাংলাদেশি পর্যটকেরা ◈ রাষ্ট্রপতির শপথ আজ, যেসব সড়কে থাকছে যান চলাচলে বিধিনিষেধ ◈ অ‌স্ট্রেলিয়ায় শান্তর অধিনায়কত্বে মুগ্ধ র‌বিচন্দন অশ্বিন, প্রশংসা করলেন তান‌জিদ তামিমেরও  ◈ ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর বিরুদ্ধে সরব এক সহ-সভাপতি, সিওও-কে বরখাস্ত করে হাঙ্গেরির সমর্থনও হারালেন  ◈ গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ রুটে আসছে মেট্রোরেল ◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের

প্রকাশিত : ২২ মার্চ, ২০১৯, ০৪:৫৬ সকাল
আপডেট : ২২ মার্চ, ২০১৯, ০৪:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইকতেদার আহমেদ বললেন, ট্রাফিক পুলিশ যথাযথ দায়িত্ব পালন করলে সড়কে শৃঙ্খলা নিশ্চিত হবে এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে চলে আসবে

লিয়ন মীর : সাবেক জজ ও রাজনৈতিক বিশ্লেষক ইকতেদার আহমেদ বলেছেন, সড়ক দুর্ঘটনার জন্য প্রধানত  ট্রাফিক পুলিশ দায়ী। ট্রাফিক পুলিশ যদি যথাযথ দায়িত্ব পালন করে তাহলে সড়কে শৃঙ্খলা নিশ্চিত হবে এবং সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে চলে আসবে। কিন্তু  ট্রাফিক পুলিশ যথাযথ দায়িত্ব পালন করছে না। ট্রাফিক পুলিশের ওপর অর্পিত দায়িত্ব পালন করছে না বলে তিনি অভিযোগ করে বলেন, পুলিশ যে দায়িত্ব পালন করছে এটা কোনো দায়িত্ব পালনের মধ্যেই পড়ে না। তিনি বলেন, পুলিশ দায়িত্ব পালনে যতোটুকু তৎপর তার চেয়ে অধিক তৎপর পকেট ভারি করতে। পুলিশ যদি এভাবে পকেট ভারি করতে তৎপর থাকে তাহলে সড়কে নিরাপত্তা নিশ্চিত করবে কখন?

সাবেক এই জজ বলেন, প্রতিটি মোড়ে মোড়ে পুলিশ চাঁদা আদায় করছে। কিন্তু পুলিশকে কী চাঁদা আদায় করতে দায়িত্ব দেয়া হয়েছে? পুলিশ রাষ্ট্রের সেবক রাষ্ট্রের সঙ্গে বেঈমানি করছে। এটা গ্রহণযোগ্য নয়, দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে সরকারের এখনই ব্যবস্থা গ্রহণ করা উচিত।

তিনি বলেন, পুলিশ যদি এভাবে চালকদের কাছ থেকে চাঁদা আদায় করে তাহলে তো তারা আইন প্রয়োগ করতে পারবে না। টাকার কাছে পুলিশ বন্দি হয়ে থাকবে। আইন প্রয়োগের ক্ষমতা তো সাধারণ মানুষের হাতে নেই। আইন বাস্তবায়ন করতে না পারলে সড়কে শৃঙ্খলা আসবে কীভাবে? এই পরিস্থিতি চলমান থাকলে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না বরং দিন দিন বৃদ্ধি পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়