শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২১ মার্চ, ২০১৯, ১০:১৬ দুপুর
আপডেট : ২১ মার্চ, ২০১৯, ১০:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গৃহিণীদের জন্য ব্যতিক্রমী আয়োজন নিয়ে আসছেন বিখ্যাত শিল্পী ফাহমিদা নবী

রুহুল আমিন : ১. অনেকেই মনে করে নারী মানে শুধু গৃহিণী। তারা সাংসারিক কাজ ছাড়া অন্য কোনো কাজ করতে পারবেনা। তারা কেবল শুধু ঘরের কাজ করবে। কিন্তু বিভিন্ন প্রতিকূলতাকে পেছনে ফেলে বর্তমান সমাজে নারীরা বিভিন্ন জায়গায় তাদের অবস্থান তৈরি করছেন। আর এখনও যারা নিজেদের অবস্থান তৈরি করে নিতে পারেননি, তাদের অবস্থান তৈরি করার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী।

২. বিখ্যাত এই শিল্পী গৃহিণীদের দেশসেরা গায়িকা হবার সুযোগ করে দেওয়ার জন্য কিছু ব্যতিক্রমী আয়োজন নিয়ে আসছেন। শর্ত একটায় গৃহিনী হতে হবে। সংসারের পাশাপাশি যারা কাজ করছে অর্থাৎ চাকরি করছে এবং নানান কাজে জড়িত আছে তারা সবাই যুক্ত হতে পারবে।

৩. যে গৃহিণীরা দেশ সেরা গায়িকা হবার ইচ্ছা ছিলো এবং আছে, গানও গাইতে পারে শুধু মাত্র তাঁরাই যুক্ত হতে পারবে। কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করেও সুযোগ খুঁজে পাননি। তাদের জন্য এই সুযোগ করে দিয়েছে সিলন সুপার রিয়্যালিটি শো। যা এনটিভিতে প্রচারিত হবে। তাতে অনেক গৃহিনীর ইচ্ছা পূরণ হবে। এতে সে অল্পতেই দেশসেরা গায়িকা হতে পারবে।

৫. ফাহমিদা নবী তার নিজের ফেইসবুক স্ট্যাটাসে এসব তথ্য দেন। আর তিনি বলেন, গৃহিণীদের এমন সুযোগ এনটিভি করে দেওয়ার জন্য খুব ভালো লাগছে। অনেকেই আসবে তাদের স্বপ্নের কথা বলবে। আশা করি অনেক সুপ্ত প্রতিভাকে সামনে নিয়ে আসতে পারবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়