শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ২১ মার্চ, ২০১৯, ০৮:৪৪ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০১৯, ০৮:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসায় আফ্রিদি

ডেস্ক রিপোর্ট : পাকিস্তানের তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন।

ক্রাইস্টচার্চে দুই মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন যে ভূমিকা রেখেছেন তার নেতৃত্বগুনে মুগ্ধ বুমবুম খ্যাত আফ্রিদি।

নিজের অফিসিয়াল টুইটারে আফ্রিদি লেখেন, ক্রাইস্টচার্চের হামলার ঘটনায় অসাধারণ নেতৃত্ব দেখিয়েছেন আর্ডার্ন।

গত শুক্রবার ক্রাইস্টচার্চের দুই মসজিদে নামাজের সময় নির্বিচারে গুলি চালিয়ে অর্ধশত মানুষকে হত্যার দায়ে শ্বেতাঙ্গ জঙ্গি অস্ট্রেলীয় ব্রেন্টন ট্যারেন্টের (২৮) বিরুদ্ধে নরহত্যার অভিযোগ আনা হয়েছে।

এই হামলা নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, হামলাকারীকে এ ঘটনায় উপযুক্ত মূল্য দেওয়া হবে। যদি নিউজিল্যান্ড কিছু না করে তাহলে অন্য যে কোনো উপায়ে এর মূল্য পরিশোধ করা হবে।

ক্রাইস্টচার্চে হামলার সময় জঙ্গি ট্যারেন্ট ফেসবুকে হামলার ঘটনাটি সরাসরি সম্প্রচার করেছিলেন। এরদোগানের ওই নির্বাচনী সমাবেশে সেই ভিডিও ফুটেজটিও দেখানো হয়।
সূত্র : যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়