শিরোনাম
◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ

প্রকাশিত : ২০ মার্চ, ২০১৯, ০২:৩০ রাত
আপডেট : ২০ মার্চ, ২০১৯, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনুমোদনের অপেক্ষায় বুড়িগঙ্গাসহ ঢাকার চার পাশের নদী দূষণ রোধের মাস্টার প্লান

মতিনুজ্জামান মিটু: ২. মঙ্গলবার(১৯মার্চ) একান্ত সাক্ষাৎকারে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. সুলতান আহমেদ বললেন বুড়িগঙ্গাসহ ঢাকার চার পাশের নদী নিয়ে অনেক বড় প্রকল্প হচ্ছে। এবিষয়ে ইতোমধ্যে মাস্টার প্লান তৈরীর কাজ শেষ হয়েছে। অনুমোদনের পর এক থেকে আট বছরের মধ্যে এ পরিকল্পণার আলোকে নেয়া প্রকল্প বাস্তবায়ন হবে। আর তখন বদলে যাবে নদীগুলোসহ ঢাকার পরিবেশ, রক্ষা হবে জীববৈচিত্র।

৩. সাত থেকে আটটি মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতায় বাস্তবায়ন হবে এই মহাপরিকল্পণা। ঢাকার চার পাশের নদীগুলোর দূষণ রোধ ও নব্যতা বৃদ্ধি এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ বিষয়ক এই মহাপরিকল্পণায় নদীগুলোর সঙ্গে ঢাকার সব খালের পুণ:স্থাপনের কথাও রয়েছে।

৪. মাস্টার প্লাণের আওতায় ঢাকা মহানগরের দুই সিটি কর্পোরেশন সলিড বা কঠিন বর্জ্য, ঢাকা ওয়াসা তরল বা পয় বর্জ্য, বিআইডবিøউটিএ নদীগুলোর তলদেশের ময়লা বা বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে। আর শিল্প দুষণ নিয়ন্ত্রণে থাকবে পরিবেশ অধিদপ্তর, শিল্প মন্ত্রণালয় ও শিল্প মালিক সমিতি। শুষ্ক মৌসুমে এসব নদীতে পানি প্রবাহ বাড়ানোর দায়িত্বে থাকবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।

৫. এই পরিকল্পণায় বুড়িগঙ্গা আদী বুড়িগঙ্গার সঙ্গে সংযুক্ত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়