শিরোনাম
◈ কম ট্যারিফে রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ, একনেকে অনুমোদনের অপেক্ষায় ◈ জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ◈ রেমিট্যান্সের প্রবাহে ডলারের বাজারে স্বস্তি, দুই বছরে রিজার্ভ বেড়েছে ১১.৫৮ বিলিয়ন ডলার ◈ বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে কাজ করবে সরকার ◈ মাউশির বিশেষ বিজ্ঞপ্তি এমপিও শিক্ষকদের বদলি আবেদন নিয়ে ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সভা-সমাবেশ করলেই কঠোর ব্যবস্থা: রিজভী ◈ সাময়িক জরুরি ব্যয়ে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ সার সরবরাহ ও অনিয়ম তদারকিতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু ◈ এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব: চীনা গণিতবিদ দেং ইউ ◈ রাশিয়া-চীন ঘনিষ্ঠতায় বদলে যাচ্ছে শক্তির সমীকরণ, কী করবে যুক্তরাষ্ট্র?

প্রকাশিত : ২০ মার্চ, ২০১৯, ০১:১১ রাত
আপডেট : ২০ মার্চ, ২০১৯, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউএনও’র অনুমতির বোমা মেশিন বন্ধ করে দিলেন ওসি

নুরনবী সরকার, লালমনিরহাট প্রতিনিধি: ২) পাটগ্রাম থানা ভবনের পাশেই ধরলা নদী থেকে ইউএনও’র অনুমতি নিয়ে বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এ সংক্রান্ত একটি সংবাদ মঙ্গলবার বিভিন্ন পত্রিকা ও অনলাইনে প্রকাশ হলে ওই বোমা মেশিন বন্ধ করে দিয়েছে ওসি। মঙ্গলবার সকালে পুলিশ পাঠিয়ে ওই বোমা মেশিন বন্ধ করে দেয়া হয়েছে বলে জানান পাটগ্রাম থানার ওসি মনছুর আলী।

৩) সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা যায়, আইয়ুব কাঠুরীয়া নামে এক ব্যক্তি প্রায় ১ মাস ধরে পাটগ্রাম থানা ভবনের পাশে বুড়িমারী-পাটগ্রাম সড়ক সংলগ্ন ধরলা নদী থেকে ৬ সিলিন্ডারের বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন করে পাশে একটি পুকুর ভরাটসহ বালুর জমজমাট ব্যবসা করছে। ওই এলাকায় বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে পাশে নদী ভাঙ্গন থেকে সড়ক রক্ষার্থে বাঁধসহ এলাকার আবাদী জমি ও বসত বাড়ি হুমকির মুখে পড়েছে।

৪) এ প্রসঙ্গে গত সোমবার পাটগ্রাম থানার ওসি মনছুর আলী জানান, শুনেছি ওই এলাকায় মেশিন দিয়ে বালু উত্তোলনে নাকি ইউএনও’র অনুমতি আছে। পাটগ্রামের ইউএনও আব্দুল করিম জানান, বোমা মেশিন নয়, মূলত শ্যালো মেশিন দিয়ে বালু উত্তোলন হচ্ছে।

৫) পাটগ্রাম থানার ওসি মনছুর আলী জানান, আপাতত পুলিশ পাঠিয়ে মেশিনটি বন্ধ করে দেয়া হয়েছে। মেশিন মালিকের কাজে প্রয়োজনীয় কাগজ পত্র দেখতে চাওয়া হয়েছে।

  • সর্বশেষ