শিরোনাম
◈ মির্জা ফখরুলই কি বঙ্গভবনের নতুন বাসিন্দা হচ্ছেন? ◈ এক্সিমের পর সোশ্যাল ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক ◈ প্রধানমন্ত্রীকে চিঠি লিখে স্বপ্নপূরণ অনুশ্রীর ◈ মার্কিন বাজারে চীন-ভারতের চেয়ে কম ক্ষতির মুখে বাংলাদেশ ◈ ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন ◈ রাষ্ট্রপতি পদে লড়তে কী কী যোগ্যতা প্রয়োজন? জানুন সংবিধানের শর্তগুলো ◈ কর্মীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, বহিষ্কার জামায়াতের আরেক নেতা ◈ বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন ◈ চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্কে বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে জোর

প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৯, ০৮:০৬ সকাল
আপডেট : ১৪ মার্চ, ২০১৯, ০৮:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন

লালমনিরহাট প্রতিনিধি: গণতন্ত্র চর্চায় দেশের অন্যান্য স্থানের মতো লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় উৎসবমুখর পরিবেশে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ৯ টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, এ স্টুডেন্ট কেনিনেট নির্বাচন চলবে দুপুর ২টা পর্যন্ত।

উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় এ নির্বাচন যেন জাতীয় কোন নির্বাচনকে হার মানায়। তেঁতুলিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় গিয়ে দেখা গেছে, ছাত্র-ছাত্রীরা সারিবদ্ধভাবে তাদের নিজের ভোটাধিকার প্রয়োগ করছে।

এ মাদ্রাসার ৩ শত ৫০ ভোটার ৮ জন প্রতিনিধি নির্বাচনের লক্ষে ভোট প্রদান করছে। মোট প্রার্থীর সংখ্যা ১৫ জন। তাদের মধ্য থেকে ৮ জনকে তারা নিজেরাই ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করবে।

তেঁতুলিয়া ইসলামমিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট শফিকুল ইসলাম বলেন, এ নির্বাচনের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা আগামী যে কোন নির্বাচনে ভোট প্রদানে দক্ষতা অর্জন করবে এবং তাদের মাধ্যমে পরিবারের ভোট প্রয়োগের উৎসাহ বাড়াবে। তিনি আরো বলেন, এ নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব দানের সোপান রচিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়