শিরোনাম
◈ বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণ ও বিনিয়োগ বাড়াতে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ 'আরব আমিরাত ও সৌদি আরবসহ কয়েকটি দেশের অস্তিত্ব বিপন্ন হতে পারে'  ◈ ক্রিকেট বো‌র্ডে নির্বাচনের লক্ষ্যে সংবিধান প্রণয়নের পথে শ্রীলঙ্কা ◈ ভারতের কাছে ১৩ গোলের লজ্জায় বাংলাদেশ ◈ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭ বিলিয়ন ডলার ◈ ঢাকার পাতাল মেট্রোরেল নির্মাণে ১০০ কোটি ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান ◈ নভেম্বরের মধ্যে বন্ধ তিন সার কারখানা চালুর উদ্যোগ সরকারের ◈ গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দার বৈঠকের অভিযোগ, প্রমাণ দিতে রাশেদ খানকে জামায়াতের চ্যালেঞ্জ ◈ ভোগান্তিতে ২২ হাজার যাত্রী, রিয়াদ বিমানবন্দরে বুধবার থেকে ফ্লাইট চালুর সম্ভাবনা ◈ ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতের সময় এগিয়ে এসেছে, বাংলাদেশে ৩ দিন বৃষ্টির পূর্বাভাস

প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৯, ০৭:৫১ সকাল
আপডেট : ১৪ মার্চ, ২০১৯, ০৭:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের মাধ্যমে শিশুরা গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে বেড়ে ওঠবে: শিক্ষামন্ত্রী

ইউএনবি: শিক্ষার্থীদের নিজেদের মধ্যে সহমর্মিতা সৃষ্টি, নেতৃত্বের গুণাবলী তৈরি, ভোটাধিকার প্র্রয়োগের অভিজ্ঞতা অর্জন, সর্বোপরি গণতান্ত্রিক চর্চার লক্ষ্যে সারাদেশে আজ (১৪ মার্চ) মাধ্যমিক পর্যায়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন হচ্ছে।

সরেজমিনে গাজীপুরের কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাইস্কুলের স্টুডেন্ট কেবিনেট নির্বাচন পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মাধ্যমিক পর্যায়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের মাধ্যমে সকল শিশুরা গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে বেড়ে ওঠবে। তারা দায়িত্বশীল হবে ও নিজেদের কাজ নিজেরা করতে শিখবে। সবাই মিলে কিভাবে সিদ্ধান্ত নিতে হয় সেটি শেখবে।

এসময় মন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ২০১৫ সাল থেকে ধারাবাহিকভাবে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন হচ্ছে। এই ধারাবাহিকতায় এবারও নির্বাচন হচ্ছে। আমি আশা করি এটি অব্যাহত থাকবে, যেসব স্কুল এর আওতার বাইরে আছে তারাও এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হবে।

মন্ত্রী স্কুলের বিভিন্ন কক্ষে ছাত্র-ছাত্রীদের ভোট দান কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।

এসময় মন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফসিউল্লাহ, কালিয়াকৈর থানার নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুর আমিন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেবেকা সুলতানাসহ স্থানীয় প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ