শিরোনাম
◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার ◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক ◈ বাংলাদেশি হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস অমিত শাহের ◈ ফিফার শা‌স্তির পর আর্জেন্টিনাকে নি‌য়ে স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক সংবাদ প্রচার

প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৯, ১২:০৭ দুপুর
আপডেট : ১৪ মার্চ, ২০১৯, ১২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানহানির মামলায় সমস্যা দেখছেন না গভর্নর

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) দায়ের করা মামলায় কোনো সমস্যা দেখছেন না বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

বুধবার কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গভর্নর ফজলে কবির বলেন, গতকাল (মঙ্গলবার) আমি এ বিষয়টি পত্রিকার মাধ্যমে জেনেছি। এতে কোনো অসুবিধা নেই, মানহানি মামলা তারা করেছে। গভর্নর ফজলে কবির বলেন, তারা (আরসিবিসি) বেকায়দা অবস্থায় আছে আমাদের নিউইয়র্কের মামলার জন্য। এটি পাল্টা মামলা কিনা- এমন প্রশ্নে গর্ভনর বলেন, আমাদের পাল্টা মামলা নেই নিউ ইয়র্কের মামলায়। তারা একটি মানহানি মামলা করেছে, মূল মামলা না।

উল্লেখ করা যেতে পারে, রিজাল ব্যাংকের এই মামলাকে ‘সময়ক্ষেপণের কৌশল’ হিসেবে উল্লেখ করে তাতে বাংলাদেশ উদ্বিগ্ন নয় বলে এর আগে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়