শিরোনাম
◈ সাগর-রুনি হত্যা: রোকেয়া প্রাচীর বাসা থেকে দু’টি ডিস্ক আনা হয়েছিল জিয়াউল আহসানের নির্দেশে ◈ ৪৮ বছরে বিএনপি, প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য কর্মসূচি ◈ ‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সদরদপ্তর রিয়াদে, প্রথম মহাসচিব পাকিস্তানি ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল বিমানবাহিনীর ৩ সদস্যের ◈ আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসির ২১ বছরের যত রেকর্ড! ◈ সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত ◈ নির্বাচনের ৭ বছর পর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা ◈ ডিপিডিসির জরুরি বার্তা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ◈ নতুন পে স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি ◈ দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

প্রকাশিত : ১৩ মার্চ, ২০১৯, ০৩:২৬ রাত
আপডেট : ১৩ মার্চ, ২০১৯, ০৩:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তরুণদের শক্তিকে দেশের উন্নয়নে কাজে লাগাতে স্কাউটিংয়ের বিকল্প নেই, বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আসাদুজ্জামান সম্রাট : জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, তরুণদের শক্তিকে দেশের উন্নয়নে কাজে লাগাতে স্কাউটিং এর বিকল্প নেই । মঙ্গলবার গাজীপুরস্থ জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশ স্কাউটস কর্তৃক আয়োজিত ১০ম বাংলাদেশ ও ৩য় সানসো স্কাউট জাম্বুরীর তাজউদ্দিন আহমেদ ভিলেজ এর ক্যাম্প ফায়ার অনুষ্ঠানে তিনি একথা বলেন ।

তিনি বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ । দেশের শিশু-কিশোর ও যুব বয়সী ছেলে-মেয়েদের শারীরিক ও বুদ্ধিবৃত্তিক উন্নয়ন ঘটিয়ে তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ লক্ষে বাংলাদেশ স্কাউট্স যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়।

তিনি আরো বলেন, তরুণদেরকে আগামী দিনে যোগ্য নাগরিক ও যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে স্কাউট জাম্বুরী গুরুত্বপূর্ণ অবদান রাখবে । বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার (আইসিটি) মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ বক্তব্য রাখেন।

উল্লেখ্য এই জাম্বুরীতে সার্কভুক্ত দেশসমূহ, এশিয়া প্যাসিফিক অঞ্চল এবং বয় স্কাউট অব আমেরিকা, ইংল্যান্ডসহ সারা বাংলাদেশ থেকে ১২ হাজার ৫০০ জন স্কাউট ও স্কাউট নেতৃবৃন্দ অংশগ্রহণ করছে ।

  • সর্বশেষ