শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ: ডপলার রিসার্চের জরিপ ◈ ৪ দিন খাবার ও পানি ছাড়া সাগরে ভাসছিলেন ৩০০ মার্কিন সেনা, অতঃপর... ◈ রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা ◈ ১৩ পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন ◈ মিয়ানমারের বিবৃতি কি রোহিঙ্গা সংকট আরও জটিল করে তুলল? ◈ সাশ্রয়ী দামে স্মার্টফোন দিতে সরকারের নতুন পরিকল্পনা ◈ রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক ◈ নবম পে স্কেলের গেজেট কবে, যা জানা গেল ◈ ভারত স্বার্থ-শর্ত ছাড়া আমন্ত্রণ জানালে স্বাগত জানাবে বাংলাদেশ: রিজভী ◈ রাষ্ট্রপতি নির্বাচনে অভ্যস্ত নয় ইসি, তবে প্রক্রিয়ায় কোনো গ্যাপ থাকবে না: সিইসি

প্রকাশিত : ১৩ মার্চ, ২০১৯, ১২:৩৪ দুপুর
আপডেট : ১৩ মার্চ, ২০১৯, ১২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ডে ঠাঁই পোলো প্রতিবন্ধী মাসুমার আঁকা ছবি

সাজিয়া আক্তার : জন্মগতভাবে প্রতিবন্ধী হলেও অদম্য মনোবল দমাতে পারেনি, বাগেরহাটের কিশোরী মাসুমাকে। তার আঁকা ছবি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবহার করেছেন ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা কার্ডে। উপহার স্বরুপ তাকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে দেয়া হয়েছে ১ লাখ টাকার চেক। প্রতিবন্ধীদের কল্যানে সরকার প্রধানের এমন সহায়তায় আনন্দিত মাসুমার পরিবার। ভবিষ্যতে বড় চিত্রশিল্পী হতে চায় মাসুমা। চ্যানেল ২৪

প্রাপক মাসুমা খাতুন, প্রেরক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ যেন স্বপ্ন ভেঙে জেগে ওঠা। জন্মগতভাবে ব্রিটল বোন ডিজিজে আক্রান্ত বাগেরহাটের বৈটপুর গ্রামের এ কিশোরী।

তিন ভাই-বোনের মধ্যে মাসুমা দ্বিতীয়। বড় ভাই সুস্থ থাকলেও, ৫ বছরের ছোট বোন মাহিয়াও আক্রান্ত, ব্রিটল বোন ডিজিজে। তারপরও পিতৃহীন মাসুমার স্বপ্নপূরণে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন মা।

অদম্য মাসুমার স্বপ্ন বাস্তবায়নে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান তার শিক্ষক ও স্বজনদের।

গেলো ১১ বছর ধরেই প্রতিবন্ধী কল্যানে নানামুখি উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ সরকার। ২০১৪ সালে প্রতিবন্ধী উন্নয়ন অধিদপ্তরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। মাসুমা চান, দ্রুত এ অধিদপ্তর বাস্তবায়ন হোক।

মাসুমার পাশে থাকার আশ্বাস দিয়েছেন বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। সরকার ও বিত্তবানদের সহায়তা পেলে মাসুমা ও তার বোন সুস্থ হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা সবার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়