শিরোনাম
◈ একজনকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু ◈ পানি নেমেছে, বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিহ্ন: দুর্ভোগে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্যাঞ্চল (ভিডিও) ◈ সবুজায়নে নতুন উদ্যোগ, পরিবেশ রক্ষায় দেশজুড়ে ১১ লাখ গাছ লাগাবে বাংলাদেশ সেনাবাহিনী ◈ টানা ১০ দিন বন্ধ থাকার পর খুলেছে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো, দেবতাখুমের বিষয়ে বিশেষ নির্দেশনা ◈ যুক্তরাষ্ট্রে অভিবাসন আরও কঠিন: নিম্ন আয়ের অভিবাসন ঠেকাতে গ্রিন কার্ডে ১ লাখ ডলারের বন্ডের পরিকল্পনা ট্রাম্পের ◈ চলছে হরতাল, ঢাকা-চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের যানচলাচল বন্ধ ◈ পটুয়াখালীর খামারে আড়াই শতাধিক সাপ, বিষ থেকে তৈরি হবে জীবনরক্ষাকারী অ্যান্টিভেনম ◈ বাংলাদেশে কারাবন্দি সাংবাদিকদের মুক্তি চাইলো মানবা‌ধিকার বিষয়ক পাঁচটি আন্তর্জাতিক সংস্থা  ◈ কোনো ইসরায়েলিকে মালয়েশিয়ায় থাকার অনুমতি দেওয়া হবে না: প্রধানমন্ত্রী ◈ বিশ্বকাপের ফাইনালে ফুটবলের নিয়মকানুন ভাঙবে ফিফা? 

প্রকাশিত : ০২ মার্চ, ২০১৯, ০৮:০১ সকাল
আপডেট : ০২ মার্চ, ২০১৯, ০৮:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কন্ডিশনের অজুহাত দিতে নারাজ যোশি

নিজস্ব প্রতিবেদক: নিউজিল্যান্ড সফরে ভরাডুবিতে ভাসছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। ব্যাটিংয়ে সাব্বির রুম্মানের সেঞ্চুরি ছাড়া প্রাপ্য বলতে শূন্য। অজুহাত হিসেবে দেখানো হয়েছিলো কন্ডিশনের সাথে মানিয়ে নিতে পারছিলোনা টাইগাররা।

টেস্ট সিরিজের প্রথম ম্যাচেও একই অবস্থা ব্যাকপুটে বাংলাদেশ। কিন্তু রান আসছে তামিম ইকবালের ব্যাট থেকে। হ্যামিল্টনে প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে ৭৪ রান করা ওপেনার তামিম দেখিয়ে দিয়েছেন কন্ডিশন রান করার ক্ষেত্রে বাঁধা নয়।

বাংলাদেশ হ্যামিল্টন টেস্টের তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস স্কোর থেকে ৩০৭ রানে পিছিয়ে আছে। সৌম্য সরকার ও মাহমুদুল্লাহ রিয়াদ অপরাজিত থেকে দিন শেষ করেছেন।

বাংলাদেশ দল নিজেদের দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত চার উইকেট হারিয়ে ১৭৪ রান করেছে। এর আগে কেন উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরিতে ভর করে নিউজিল্যান্ড ৬ উইকেটে ৭১৫ রানের বিশাল পুঁজি দাঁড় করিয়ে ইনিংস ঘোষণা করে।

স্পিন বোলিং কোচ সুনীল যোশি বলেছেন, ‘দেখুন তামিম কি করেছে। ও কন্ডিশনের সাথে মানিয়ে নিয়েছে, ঠিক নয় কী? এটা ব্যক্তির ওপর নির্ভর করে। ব্যক্তিগতভাবে ক্রিকেটাররা কিভাবে দেখছে, কিভাবে নিজেদের প্রস্তুত করছে, কিভাবে নিজের মানসিকতায় বদল আনছে।’

ব্যক্তিগতভাবে ক্রিকেটারদের ভিন্ন কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার ক্ষমতাকে প্রশ্নের মুখে ফেলেছেন তিনি।

তিনি বলেন, ‘আপনি যদি আমাদের মাঠের কন্ডিশন দেখেন, আমাদের এখানে আসার আগে ভালো প্রস্তুতির দরকার ছিল। এখানে আসার আগে জাতীয় দলের ক্রিকেটাররা সবাই বিপিএল খেলায় ব্যস্ত ছিল, যেটা একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট। আমি দোষ দিচ্ছি না। তবে বিপিএল নিউজিল্যান্ড সিরিজের আদর্শ প্রস্তুতি নয়। আমরা অভিযোগ করছি না। বিষয়টি ব্যক্তির ওপর অনেকাংশে নির্ভরশীল।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়