শিরোনাম
◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার ◈ জ্বালানি আসছে, ভালভ পরীক্ষায় সাফল্য—উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ◈ ৪৯ সেকেন্ড আগে গোল, পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমস হ‌কির ফাইনালে ভারত  ◈ চীনের কাছে ৭-১ গোলে বিধ্বস্ত বাংলাদেশ ◈ অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতা তৈরির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ◈ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

প্রকাশিত : ০১ মার্চ, ২০১৯, ০৭:১৪ সকাল
আপডেট : ০১ মার্চ, ২০১৯, ০৭:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এম. সাখাওয়াত হোসেনের মতে, ভোটের প্রতি সাধারণ মানুষের আস্থাহীনতার প্রতিফলনই হচ্ছে সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি না থাকা

মঈন মোশাররফ : সাবেক নির্বাচন কমিশনার এম. সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হলে ভোটারের উপস্থিতি এরকমই হয়। মানুষ নির্বাচনের ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেছে। এর কারণ হলো, ভোটাররা ভোট দিতে পারছেন না, তাদের ভোট আগেই হয়ে যায়, বুথ দখল হয়ে যায়। আগের বড় নির্বাচনগুলোতে যা হয়েছে তার প্রভাব পড়ছে। সামনে উপজেলা নির্বাচনেও এর প্রভাব পড়বে।

শুক্রবার ডয়চে ভেলেকে তিনি আরো বলেন, মানুষের মনের মধ্যে একটা কথা, আমি গেলেই কী, না গেলেই কী? এই রকম ধারণা যখন জন্মে তখন ভোটের প্রতি মানুষের আগ্রহ থাকে না। দ্বিতীয়ত হচ্ছে, যদি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হয় সেখানে গিয়ে মানুষ কাকে ভোট দেবে? আর তৃতীয়ত, ভোটের প্রতি মানুষ আস্থা হারিয়েছে।

তিনি বলেন, আগের বড় নির্বাচনগুলোতে যা হয়েছে তার প্রভাব পড়ছে। নির্বাচিত মেয়র মাত্র একবছর ক্ষমতায় থাকবেন, সে কারণে মানুষের আগ্রহ কম কিনা জানতে চাইলে তিনি বলেন, সেটা বিষয় নয়, মানুষতো আগে ৬ মাসের জন্যও ভোট দিয়েছে। আসল কথা হলো মানুষ আগ্রহ হারিয়ে ফেলেছে।

তিনি জানান, কেউ কেউ বলছেন ভোট পড়েছে পাঁচ ভাগ। এখন ভোটের ফল নির্বাচন কমিশন কী দেয় সেটাও দেখার বিষয়।

  • সর্বশেষ