শিরোনাম
◈ মোংলা বন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড, এক বছরে আয় ৩,৮৭৯ কোটি টাকা ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ◈ গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, পুলিশি ব্যবস্থা দেখে সিদ্ধান্ত: স্পিকার ◈ জাতিসংঘে উচ্চপর্যায়ের বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ এশিয়ান গেমসে বাংলাদেশ ব্রোঞ্জ পদক নি‌শ্চিত কর‌লো ◈ বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা জোরদারে তাগিদ তারেক রহমানের ◈ জাতিসংঘের কার্যকারিতা ফেরানো ও নিরাপত্তা পরিষদ সংস্কারে জোর খলিলুর রহমানের ◈ ঢাকার সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি ◈ জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক ◈ ইরানকে ‘নরকে ঠেলে’ দেওয়ার হুমকি, কিউবার শাসনব্যবস্থার পতনের ঘোষণা ট্রাম্পের

প্রকাশিত : ০১ মার্চ, ২০১৯, ০৭:১৩ সকাল
আপডেট : ০১ মার্চ, ২০১৯, ০৭:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোপা দেল রে’র ফাইনালে বার্সার সাথে লড়বে ভ্যালেন্সিয়া

স্পোর্টস ডেস্ক : কোপা দেল রের সেমিফাইনালে বছরের প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্ধী দু’দল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। কিন্তু ভাগ্য সহায় হয়নি মাদ্রিদের। দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের ব্যবধানে রিয়াল মাদ্রিদকে হারিয়ে টানা ছয়বার আসরের ফাইনালে উঠেছে বার্সেলোনা। বুধবার (২৭ ফেব্রুয়ারি) ফাইনাল নিশ্চিত করলেও ফাইনালে প্রতিপক্ষ কারা, তা জানতে অপেক্ষায় থাকতে হয়েছে কাতালানদের।

তবে অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সেটা নিশ্চিত হয়ে গেছে। আসরের ফাইনালে ভ্যালেন্সিয়াকে পাচ্ছে টানা চার আসরের চ্যাম্পিয়নরা।

সেমির প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছিল বার্সেলোনা। এরপর দ্বিতীয় লেগে লুইস সুয়ারেজের জোড়া গোলে রিয়ালকে ৩-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে জিতে নেয় বার্সা।

আরেক সেমির প্রথম লেগে রিয়াল বেতিসের বিপক্ষে প্রথম লেগে ২-২ গোলে ড্র করার পর দ্বিতীয় লেগে ১-০ গোলের জয় তুলে দুই লেগ মিলিয়ে ৩-২ গোলের এগিয়ে থেকে ফাইনালে উঠেছে ভ্যালেন্সিয়া। তাতে টানা ষষ্ঠ আসরের ফাইনালে ওঠা বার্সা ফাইনালে লড়বে ভ্যালেন্সিয়ার বিপক্ষে।

আগামী ২৫ মার্চ আসরের ফাইনালে ভ্যালেন্সিয়াকে মোকাবিলা করবে আর্নেস্তো ভালভারদের ছাত্ররা। কোপা দেল রের ইতিহাসে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে বার্সা। ৩০ বার এই টুর্নামেন্টের শিরোপা জিতেছে কাতালানরা। এছাড়াও অ্যাথলেটিকো বিলবাও ২৩ বার জিতেছে এই শিরোপা। ক্লাব রিয়াল মাদ্রিদ জিতেছে ১৯ বার। এছাড়াও অ্যাথলেটিকো মাদ্রিদ ১০ বার ও এবারের ফাইনালিস্ট ভ্যালেন্সিয়া জিতেছে ৭ বার।

  • সর্বশেষ