শিরোনাম
◈ আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে, দেশে কতটা প্রভাব পড়বে? ◈ ৯ বছরেও প্রত্যাবাসন হয়নি, রোহিঙ্গা সংকটে নতুন কৌশলের আহ্বান ◈ কোচিং সেন্টারে জড়াতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা: সুপ্রিম কোর্টের পরিপত্র জারি ◈ প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা ◈ সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো ◈ ইরানের সব ‘অর্থনৈতিক লাইফলাইন’ ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, দেশে প্রভাব পড়ার শঙ্কা কতটা? ◈ যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করার প্রস্তাব ◈ এশিয়ার যে দেশ সন্তান জন্ম দিলেই ৬৭ লাখ টাকা দেবে! ◈ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রীরা অনুপস্থিত থাকলে মন্ত্রণালয়ের দায়িত্বে যারা থাকবেন

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৪৫ দুপুর
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে ২৪ ঘন্টা কনস্যুলার সেবা প্রদানের নির্দেশনা দিলেন পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : বিদেশস্থ বাংলাদেশ কূটনৈতিক মিশনসমূহে প্রতিদিন ২৪ ঘন্টা কনস্যুলার সেবা প্রদানের নির্দেশনা দিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। বাংলাদেশ মিশনসমূহের প্রধানগণকে লেখা এক পত্রে পররাষ্ট্রমন্ত্রী অনতিবিলম্বে সার্বক্ষনিক কনস্যুলার সেবা লাইন চালুর এ নির্দেশনা প্রদান করেন।

ড. এ. কে. আব্দুল মোমেন অভ্যর্থনা কক্ষ তথা কনস্যুলারসেবা কক্ষের আমুল পরিবর্তনের মাধ্যমে একে পূর্বের চেয়ে সেবা বান্ধব করার পদক্ষেপ গ্রহণ করা অতীব জরুরি বলে উল্লেখ করেন।প্রবাসীদের কনস্যলার ও অন্যান্য সেবার মান উন্নত করতে মিশনসমূহকে উদ্যোগী হতে তিনি নির্দেশ দেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সার্বিক উন্নয়ন প্রক্রিয়ায় প্রবাসীদের সম্পৃক্ত করতে পারলে রেমিটেন্স যেমন বাড়বে, তেমনি বিনিয়োগও বাড়তে পারে। এসকল ক্ষেত্রে সাফল্য অকোংশে নির্ভর করে পারস্পরিক সোহর্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন ও যথার্থ সেবা প্রদানের ওপর।তাছাড়া পেশা অনুযায়ী প্রবাসীদের একটি ডাটাবেজ তৈরি করার উদ্যোগ গ্রহণেরও তাগীদ দেন তিনি।

  • সর্বশেষ