শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৩৫ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ বললেন, দেশের বাণিজ্যিক সুযোগ-সুবিধার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে ‘ভারত-পাকিস্তান চলমান উত্তেজনা’

মঈন মোশাররফ : বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের গবেষক অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ বললেন, ভারক-পাকিস্তান চলমান উত্তেজনা আপাতত বাংলাদেশের অর্থনীতির জন্য ক্ষতিকর কোন কিছু নয় । তবে সার্কভুক্ত দেশ হিসেবে বাণিজ্যিক যেসব সুযোগ-সুবিধার পেতে পারতো, সেটা এই চলমান উত্তেজনা একটা চ্যালেঞ্জ তৈরি করলো বাংলাদেশের জন্য।

বুধবার বিবিসি বাংলাকে তিনি আরো বলেন, পাকিস্তান এবং ভারত উভয় সার্কভুক্ত দেশের সদস্য। সার্ককে কার্যকর করার চেষ্টা চলছে দীর্ঘদিন ধরে। সার্কের সদস্য হিসেবে নানারকম অর্থনৈতিক বিষয় নিয়ে যে আলাপ-আলোচনা চলছে, সেখানে সব সময় ভারত-পাকিস্তান ইস্যু এক ধরনের অন্তরায় হয়ে দাঁড়ায়। এই নতুন উত্তেজনার ফলে সার্কভুক্ত দেশগুলো অর্থনৈতিক যে সুযোগ- সুবিধা অর্জন করতে পারতো, সেটাকে আরো পিছিয়ে দিলো, একটা চ্যালেঞ্জ তৈরি করলো।

তিনি জানান, একেবারে ক্ষতির দিক চিন্তা না করে এর উল্টোটাও হতে পারে। যদি উত্তেজনা বাড়তে থাকে তাহলে ভারত-পাকিস্তান যে পণ্যগুলো উভয় দেশ থেকে আমদানি করতো, সেসব পণ্য পাশের দেশে হিসেবে বাংলাদেশ থেকে নিতে পারে এমন সম্ভাবনাও দেখা দিতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়