শিরোনাম
◈ রক্তস্নাত ৩৬ জুলাই: যে দিনে বদলে যায় বাংলাদেশের ইতিহাস ◈ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ড. ইউনূসের বিবৃতি ◈ আইসি‌সি এলিট প‌্যা‌নে‌লের আম্পায়ার শরফুদ্দৌলাকে নিয়ে ‘বিভ্রান্তি’ দূর করতে বিসিবির ব্যাখ্যা ◈ ডোনাল্ড ট্রাম্প ও ইনফান্তিনোকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় 'দ‌্য টাইমস‌'কে কড়া হুঁশিয়ারি ফিফার ◈ বাংলাদেশকে ঘিরে মার্কিন অর্থনৈতিক কৌশল, সামনে বড় বিনিয়োগের সম্ভাবনা ◈ গোল্ডেন ভিসায় সম্পদের পাহাড়, দুবাই যেতে প্রস্তুত দুদকের বিশেষ টিম ◈ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ◈ ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ◈ কোনো একক দেশ বা সরকারের পক্ষে মানব পাচার সম্পূর্ণ দমন সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ তনু হত্যা মামলা: সাবেক সেনা সদস্য হাফিজুর জামিনে মুক্ত

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৩৫ রাত
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৈয়দ মনজুরুল ইসলাম বললেন, শিক্ষকতায় যদি সর্বোচ্চ মেধার শিক্ষক না নেয়া হয়, তাহলে ভবিষ্যৎ শিক্ষার জন্য বিপর্যয় টেনে আনবে

খায়রুল আলম : শিক্ষাবিদ অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম বলেছেন, যদি শিক্ষা নীতিতে  শিক্ষক নিয়োগের  দিক নির্দেশনা থাকে, তাহলে শিক্ষক নিয়োগে শিক্ষা নীতির আলোকের বাইরে যাওয়া উচিত নয়। শিক্ষা নীতির আলোকের বাইরে যাওয়া কোনোক্রমে গ্রহণযোগ্য হবে না।  এ নিয়োগ প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক নিয়োগটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ  তারাই কিন্তু ত্রিশ-চল্লিশ বছর শিক্ষার্থীদের পড়াবেন।  এটি এমন নয় যে, তারা এখন কোনো রকম চাকরি করবে, কিছুদিন পরে চলে যাবেন।  একবার শিক্ষকতায় ঢুকলে অবসর গ্রহণ করা পর্যন্ত শিক্ষকতা করবেন। শিক্ষকরা যদি স্বচ্ছতার সাথে, যোগ্যতার সাথে শিক্ষকতার পেশায় না ঢোকে, তাহলে শিক্ষার্থীদের কী শেখাবেন? শিক্ষকতায় যদি সর্বোচ্চ মেধার শিক্ষক না নেয়া হয়, তাহলে ভবিষ্যৎ শিক্ষার জন্য বিপর্যয় টেনে আনবে।  আমার মতে, শিক্ষক নিয়োগ নিয়ে কোনো রাজনীতি করা উচিত নয়। কোনো মহলের চাপ নেয়া উচিত নয়। এ নিয়োগ হতে হবে স্বচ্ছ, নীতিনিষ্ঠ এবং শিক্ষা নীতির আলোকে। তাহলে আমাদের শিক্ষার মান বাড়বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়