শিরোনাম
◈ মেট্রোরেলের পরিপূরক হিসেবে ঢাকায় আসছে মনোরেল, শুরু হচ্ছে সমীক্ষা ◈ না খে‌লেই এশিয়ান গেমস পুরুষ ক্রিকে‌টের সেমিফাইনালে বাংলাদেশ, লড়াই হ‌বে পা‌কিস্তানের বিরু‌দ্ধে ◈ এবার রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানের অনুমতি না দেওয়ার যে কারণ জানাল পাকিস্তান ◈ চ্যালেঞ্জ কাটিয়ে অনুকূল পরিবেশ তৈরি হলেই তারেক রহমানের ভারত সফর ◈ দেশে বাজারে ইলিশের দাম বাড়ায় ভারতে রপ্তানি বন্ধের দাবি, সরকারকে আইনি নোটিশ ◈ মালয়েশিয়া থেকে ১,৫০০ মিয়ানমারের নাগরিককে দেশে ফেরত পাঠানো শুরু ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ো নেই, সবকিছু ইতিবাচক: ভারতীয় হাইকমিশনার ◈ ১.৪৮ কোটি রুপির সমঝোতায় এমপিএস মামলা থেকে অব্যাহতি গৌতম আদানি গ্রুপ ◈ বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধ আমদানিতে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র ◈ জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই ভারত-যুক্তরাষ্ট্র-রাশিয়ার সঙ্গে আলোচনা: তথ্য উপদেষ্টা

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৪৫ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের প্রথম টেস্টটিউব বেবির জনক ড. সুভাষের বায়োপিক বানাচ্ছে বলিউড

সাইফুল বাতেন টিটো: ১৯৭৮ ভারতে এক নতুন ইতিহাসের জন্ম দেন এক বাঙালি চিকিৎসক। নাম সুভাষ মুখোপাধ্যায়। দেশের প্রথম টেস্টটিউব বেবি তৈরি করেছিলেন তিনি। ঘটনাটি তিনি ঘটিয়েছিলেন পশ্চিম বঙ্গের রাজধানী কোলকাতায়। এবার সেই ইতিহাস এবার উঠে আসছে বড় পর্দায়। কিংবদন্তি এই চিকিৎসকের গল্প সেলুলয়েডে তুলে আনবেন আরেক বাঙালি পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। খবর সংবাদ প্রতিদিন।

অবশ্য সুভাষ মুখোপাধ্যায়কে নিয়ে সিনেমা এই প্রথম নয়। এর আগেও হিন্দিতে তাকে নিয়ে সিনেমা করেছিলেন তপন সিংহ। সিনেসার নাম ‘এক ডক্টর কি মউত’। সে সিনেমায় সুভাষ মুখোপাধ্যায়ের নাম রাখা হয়েছিলো দীপঙ্কর রায়। সেখানে ড. সুভাষের চরিত্রটি ফুটিয়ে তুলেছিলেন অভিনেতা পঙ্কজ কাপুর। কিন্তু ‘এক ডক্টর কি মউত’ ছিল উপন্যাস নির্ভর চলচ্চিত্র। রমাপদ চৌধুরির ‘অভিমন্যু’ উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে ছবিটি বানিয়েছিলেন তিনি। ধারণা করা হয় উপন্যাস থেকে চলচ্চিত্রটি নির্মান করায় অনেক কিছুই ফুটিয়ে তোলা সম্ভব হয়নি যা ড. সুভাষের জীবনে ছিলো। তাই এবার কমলেশ্বর ঠিক করেছেন তিনি সুভাষ মুখোপাধ্যায়ের বায়োপিক বানাবেন। ড. সুভাষের ইন ভিট্রো ফার্টিলাইজেশন নিয়ে গবেষণার ছবিতে একটি বড় অংশজুড়ে থাকবে। সিনেমায় শুধু ড. সুভাষের গল্পই নয় থাকবে দেশের প্রথম টেস্টটিউব বেবি ‘দুর্গার’ কথাও।

সিনেমার পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় নিজেও একজন চিকিৎসক। পাশ করেছেন কলকাতা মেডিক্যাল কলেজে থেকে। তারপর সিনেমাজগত প্রবেশ তাঁর। তাই স্বাভাবিকভাবেই পূর্বসূরীর প্রতি দুর্বলতা থাকা অসম্ভব নয়। তবে পরিচালক ছবিটি বানাচ্ছেন হিন্দিতে। বাংলায় নয়। ছবিটি প্রযোজনা করবে সঞ্জয় লীলা বনশালির প্রডাকশন হাউস।

টেস্টটিউব বেবির ইতিহাসে ভারতে থমিকভাবে হর্ষবর্ধন রেড্ডি বুরিকে ভারতে টেস্টটিউব বেবি বলা হত। ১৯৮৬ সালে জন্মেছিলেন তিনি। তাঁকে জন্ম দিয়েছিলেন ডাক্তার টি সি আনন্দ কুমার। ১৯৯৭ সালে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসে যোগ দিতে আনন্দ কুমার কলকাতা আসেন। তখনই সুভাষ মুখোপাধ্যায়ের কথা জানতে পারেন। তারপরই প্রচারের আলো পান সুভাষ মুখোপাধ্যায়।

  • সর্বশেষ