শিরোনাম
◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৫ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রশিদের হ্যাট্রিকে নবীর ব্যাটিং তান্ডবে হোয়াইটওয়াশ আইরিশ

স্পোর্টস ডেস্ক : দেরাধুনের রাজিব গান্ধী স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে রবিবার শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামে আফগানিস্তান। টসে হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২১০ রান সংগ্রহ করে আফগানরা। রশিদ খানের হ্যাট্রিকে মোহাম্মদ নবীর ব্যাটিং তান্ডবে  ৩২ রানে জয় তুলে নিয়ে আফগানদের কাছে হোয়াইটওয়াশ হয় আইরিশ।

দ্বিতীয় ম্যাচে রেকর্ডময়ের নায়ক এই ম্যাচে ভয়ংকর হয়ে উঠার আগেই র‌্যানকিনের বলে স্টার্লিংয়ের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান। আউট হওয়ার আগে ১৭ বলে ৩১ রান করেন। তার এই ইনিংসটিতে পাঁচটি চার ও একটি ছক্কা ছিলো।

আইরিশ দলের জন্য ভারি হয়ে উঠেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। মাত্র ৩৬ বল খেলে ৮১ রান করেন তিনি। সাতটি ওভার বাউন্ডারি ও ছয়টি বাউন্ডারি হাঁকিয়ে তিনি এই রান সংগ্রহ করেন। ডকরেলের থ্রুতে রান আউটের শিকার হন নবী। দলের ততক্ষনে পাহাড় সমান রান হয়ে যায়। ১৯১ রানে তার উইকেটের পতন হয়।

আয়ারল্যান্ডের হয়ে বল হাতে তিন উইকেট নেয় রেনকিন। ৪ওভার বল করে ৫৩ রান দেন তিনি।

হোয়াইওয়াশের লজ্জা এড়াতে ২১১ রানের লক্ষে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৭৮ রানে থেমে যায় আইরিশদের ইনিংস। দলের হয়ে কেবিন ও’ব্রেইন সর্বোচ্চ রান করেন। ৭৪(৪৭) রানের ইনিংস খেলেন কেবিন। এ্যান্ডি বালবিরিই করে ৪৭ রান।

আফগান বোলার রশিদের কাছেই হারতে হয় আইরিশদের। হ্যাট্রিক সহ ৪ওভার বল করে ২৭ রান রান দিয়ে ৫উইকেট তুলে নেয় রশিদ। এছাড়া জিয়াউর রহমান নেয় দু’উইকেট।

ফলাফল ৩২ রানে আফগানদের কাছে হারে আইরিশরা।

৩-০ তে সিরিজ নিজেদের করে নেয় আফগানিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়