শিরোনাম
◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও) ◈ ইশরাক হোসেনের পদত্যাগ নিয়ে গুজব, খবরকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বললেন প্রেস কর্মকর্তা ◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৮ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মালয়েশিয়াস্থ জালালাবাদ এসোসিয়েশনের আলোচনা সভা

শেখ সেকেন্দার আলী, মালয়েশিয়া প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং চকবাজার অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। জালালাবাদ এসোসিয়েশন মালয়েশিয়ার উদ্যোগে এই শোকসভা অনুষ্ঠিত হয়।

রোববার (২৪ ফেব্রুয়ারী) কুয়ালালামপুর জালান ইম্বি রসনা বিলাস রেষ্টুরেন্টে এ শোকসভার আয়োজন করা হয়।

১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে তৎকালীন পূর্ব পাকিস্তানে আন্দোলনরত ছাত্রদের ওপর নির্বিচারে পুলিশের গুলিবর্ষণে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউলসহ সকল ভাষা শহীদ ও বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মার মাগফেরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা জানাতে জালালাবাদ এসোসিয়েশন মালয়েশিয়ার সার্বিক সহযোগিতায় এবং সাধারন সম্পাদক আহমাদুল কবিরের পরিচালনায় সংগঠনের নেতৃবৃন্দের ‘শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন করা হয়। পাশাপাশি গত ২০ ফেব্রুয়ারি ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে নির্মমভাবে নিহতের প্রতি শোক প্রস্তাব উপস্থাপন ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

সংগঠনের সহ-সভাপতি মো: মহসিনুল কুদ্দুছের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন এসোসিয়েশনের যুগ্ন সাধারণ সম্পাদক মো: এনামুল হক এবং বক্তব্য প্রদান করেন, সাংগঠনিক সম্পাদক শেখ রুহেল দিলু, ওয়াদুদ খানঁ, হাবিবুর রহমান পারুল, মো: মানিক,নোমানুর রশিদ সায়েম প্রমূখ।

অনুষ্ঠানের শেষে সকল ভাষা শহীদ ও ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

  • সর্বশেষ