শিরোনাম
◈ পেলে ও ম্যারাডোনার চেয়ে মে‌সি আলাদা স্তরে, বল‌লেন সুইডে‌নের ইব্রাহিমোভিচ  ◈ প্রথমবার ভারতের মূল দ‌লের হ‌য়ে আয়ারল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে খেল‌বেন বৈভব!  ◈ আয়ারল‌্যান্ড নতুন অ‌ধিনায়‌কের অধী‌নে ভারতের বিরু‌দ্ধে খেলবে, দল ঘোষণা ◈ ইংল্যান্ডকে রুখে দিয়ে নকআউটের দ্বারপ্রান্তে ঘানা ◈ হরমুজের ভবিষ্যৎ ব্যবস্থাপনায় যৌথ ঘোষণা ইরান-ওমানের ◈ ভারতের ছত্তিশগড়ে মিলল ১.২২ ক্যারেটের পাঁচটি মূল্যবান হীরা ◈ শিল্পায়ন, প্রযুক্তি ও বিনিয়োগে বাংলাদেশ-চীন সহযোগিতার নতুন দিগন্ত ◈ বাংলাদেশ বিশ্বকাপ দেখে না, বাংলাদেশ বিশ্বকাপে বাঁচে: ফিফার পোস্ট ◈ এক গো‌লেই মেসিকে ছাড়িয়ে রোনালদোর বিশ্ব রেকর্ড ◈ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:২৭ সকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩৮ লাখ মামলা বিচারাধীন, সুশাসন কীভাবে সম্ভব? প্রশ্ন তুললেন সাবেক আইজিপি ড. এনামুল হক

মারুফুল আলম: জাতিসংঘের ভিজিটিং এক্সপার্ট এবং সাবেক আইজিপি ড. এম এনামুল হকের প্রশ্ন, ৩৮ লাখ মামলা যেখানে বিচারাধীন, সেখানে সুশাসন কিভাবে সম্ভব? রোববার চ্যানেল আই’র তৃতীয় মাত্রায় তিনি বলেন, ৩৮ লাখ মামলা বিচারাধীন তো রয়েছেই, সেইসঙ্গে আরো মামলা রুজু হচ্ছে। সুশাসন মানে শুধু কোর্ট কাচাারি আর পুলিশ নয়।

তবে একদিনে বা একটি সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গিতেও সুশাসন প্রতিষ্ঠা হয় না বলে মনে করেন ড. এনামুল। এক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

তিনি বলেন, পুলিশ বলতে শুধু কেস করবে আর ধরে দেবে, তা বুঝায় না। ৪টি বিষয়ের সমন্বয় করাই একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় বহন করে। সংক্ষেপে পিপিসিসি অর্থাৎ পুলিশ, প্রসেকিউশন, কোর্ট এবং কারেকশন।

তিনি আরো বলেন, ভুল অনেক হয়েছে। জাহালমের ঘটনা আমরা জানি। এ ধরনের ভুল থেকে শিক্ষা নিতে হবে। মানবাধিকার কমিশনকেও
সচেতন থাকার পরামর্শ দেন সাবেক আইজিপি।

মাদক প্রসঙ্গে সাবেক আইজিপি বলেন, জঙ্গি শব্দের চেয়েও মাদকের কথা ইদানিং বেশি শোনা যাচ্ছে। রাস্তাঘাটে যে-ই ধরা পড়ছে বা মারা যাচ্ছে, সবাই যেনো মাদকসেবী। প্রশ্ন উঠছে, ১০২ জন মাদক ব্যবসায়ী সারেন্ডার করেছেন, কোন হিসেবে ১০২ জনের সঙ্গে বড় ৩৯ জনের নাম নেই? আইন সবার জন্য যেনো সমানভাবে প্রয়োগ করা হয় এবং আইনের মাধ্যমে সমানভাবে শাস্তি বা পুরস্কার প্রতিফলিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়