শিরোনাম
◈ তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক? ◈ বাংলা কিউআরে দৈনিক লেনদেনে বড় লাফ ◈ ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি ◈ হাদি হত্যাকাণ্ড: পরিকল্পনা থেকে দেশত্যাগ, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর ◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায়

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:১৬ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংযুক্ত আরব আমিরাত সফর শেষে দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান

ইসমাঈল ইমু : সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত সমরাস্ত্র প্রদর্শনীতে অংশগ্রহণ শেষে শনিবার দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ, ঢাকা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে স্বাগত জানান। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আবুধাবিতে অবস্থানকালে নৌপ্রধান বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়া, সমরাস্ত্র প্রীতে আসা বিভিন্ন জাহাজ ও সামরিক সরঞ্জামাদি নির্মাণকারী প্রতিষ্ঠানের স্টলসমুহ পরিদর্শন করেন। পাশাপাশি উক্ত প্রদর্শনীতে অংশ নেয়া বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ ধলেশ্বরী পরিদর্শন করেন। নৌপ্রধানের উক্ত সফর সংযুক্ত আরব আমিরাতসহ প্রদর্শনীতে অংশগ্রহণকারী অন্যান্য দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

  • সর্বশেষ