শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:০৩ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভেবেছিলাম কিছু লিখবো না

সামা মেহজাবিন রিনতি : এই রকম দুই দিন পর পর, একেকটা ঘটনা ঘটে। আমরা ‘শোকাবহ বাংলাদেশ’ টাইপ করে নিউজ ফিড সরব রাখি। যাদের মন নরম তারা হয়তো দুই রাত এগুলো চিন্তা করে দেড়িতে ঘুমাই। আরো কিছু ভালো মানুষ আছেন, তারা সত্যি সত্যি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে দেন? এভাবেই চলছে। দূর থেকে মেডিক্যালে তোলা ২০-৩০ টা কালো লাশের সারির ছবি। জুম ইন করার সাহস আমরা পাইনা। তাইলে তাদের পরিবারের কি অবস্থা? সহ্যশক্তির স্কেলটা কতো বড় হলে এই দেশের মানুষ হওয়া যায়? এই রকম হঠাৎ করে পুড়ে ছাই হওয়ার কষ্টগুলো আসলে কেমন? তার মধ্যে কতো মায়া, কতো কিছু মনে পড়া, শেষ বার কি খেতে চেয়েছিলো, আগামীকাল কোথায় ঘুরতে যাবার প্ল্যান ছিলো, কোন রঙ পছন্দের ছিলো.... আহারে! সেই লিস্টের কি কোনো শেষ আছে? অনন্তকাল বেঁচে থাকা যাবে সেই লিস্ট বানাতে বানাতে। নীতি নির্ধারণকারীরা বড় গাড়ি আর এসি থেকে বের হয়ে একটু দেখবেন প্লিজ! আগুনের তাপটা কেমন? ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়